
মহসিন আলী পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করার লক্ষ্যে তিন দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করেছে পূবালী ব্যাংক পিএলসি। ডিজিটাল ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) পূবালী ব্যাংক পিএলসি, পার্বতীপুর শাখার উদ্যোগে পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ক্যাশলেস লেনদেনের সুবিধা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে আয়োজকরা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হুসাইন রাজু।
অনুষ্ঠানে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির দিনাজপুর অঞ্চলের এজিএম সাইফুল ইসলাম। তিনি বলেন, “স্মার্ট বাংলাদেশ গড়তে ক্যাশলেস লেনদেনের কোনো বিকল্প নেই। এটি যেমন সময় সাশ্রয় করে, তেমনি অর্থ হারানোর ঝুঁকিও কমায়। সবসময় গ্রাহকদের নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ পূবালী ব্যাংক পিএলসি পার্বতীপুর।
প্রতিবেদকের নাম 




















