Dhaka ০৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীতে শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বতীপুরে ৬ সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ বাতিলের দাবিতে মানববন্ধন, পিবিআই প্রতিবেদন প্রত্যাখ্যান দুপচাঁচিয়ায় চেতনানাশক দিয়ে ইজিবাইক চুরির চেষ্টা, গ্রেফতার ৩ বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক এম আর ইসলাম স্বাধীন পার্বতীপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে “ভূমি সেবা সপ্তাহ ২০২৬” উদ্বোধন সোনাতলায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন জমির বিরোধে শিবগঞ্জে ঝরল দুই প্রাণ পার্বতীপুরে ৫০০ মিটার গ্রামীণ রাস্তা এইচবিবি করণের উদ্বোধন সোনাগাজীতে এক ঘণ্টার কালবৈশাখী ঝড়ে তাণ্ডব, বিদ্যুৎ বিপর্যয় বগুড়ার সোনাতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নরসিংদীতে শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সংবাদ আজকাল ডেস্ক: নরসিংদীর পলাশে পায়ুপথে ও মুখে বাতাস ঢুকিয়ে ৯ বছরের শিশু রামিমকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি সবুজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মে) ভোরে জেলা শহরের আরশীনগর ও রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সবুজ মিয়া (২৭) পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের চরকারারদী গ্রামের লোকমান হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর থেকেই সবুজ আত্মগোপনে ছিল। গোপনে অন্যত্র পালিয়ে যাওয়ার প্রস্তুতির সময় তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  সোনাগাজীতে এক ঘণ্টার কালবৈশাখী ঝড়ে তাণ্ডব, বিদ্যুৎ বিপর্যয়

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত সবুজকে সাত দিনের পুলিশ রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত ৬ মে পলাশ উপজেলার গজারিয়া বাজার এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রামিম নামে ওই শিশুকে জোরপূর্বক একটি রিকশার গ্যারেজে নিয়ে যায় সবুজ, ফয়সাল, শিশির ও বাবু নামে চার যুবক। সেখানে হাওয়ার মেশিন দিয়ে শিশুটির পায়ুপথ ও মুখে বাতাস ঢুকানো হয়।

আরও পড়ুনঃ  দুপচাঁচিয়ায় চেতনানাশক দিয়ে ইজিবাইক চুরির চেষ্টা, গ্রেফতার ৩

এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক এম আর ইসলাম স্বাধীন

ঘটনার পর নিহত শিশুর বাবা রিপন মিয়া বাদী হয়ে পলাশ থানায় চার যুবকের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিলো।

এ ঘটনায় শিশুর পরিবারের দাবি, জড়িত সকল আসামির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

Tag :
জনপ্রিয় পোস্ট

নরসিংদীতে শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নরসিংদীতে শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেটের সময়: ০৮:০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: নরসিংদীর পলাশে পায়ুপথে ও মুখে বাতাস ঢুকিয়ে ৯ বছরের শিশু রামিমকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি সবুজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মে) ভোরে জেলা শহরের আরশীনগর ও রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সবুজ মিয়া (২৭) পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের চরকারারদী গ্রামের লোকমান হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর থেকেই সবুজ আত্মগোপনে ছিল। গোপনে অন্যত্র পালিয়ে যাওয়ার প্রস্তুতির সময় তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  দুপচাঁচিয়ায় চেতনানাশক দিয়ে ইজিবাইক চুরির চেষ্টা, গ্রেফতার ৩

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত সবুজকে সাত দিনের পুলিশ রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত ৬ মে পলাশ উপজেলার গজারিয়া বাজার এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রামিম নামে ওই শিশুকে জোরপূর্বক একটি রিকশার গ্যারেজে নিয়ে যায় সবুজ, ফয়সাল, শিশির ও বাবু নামে চার যুবক। সেখানে হাওয়ার মেশিন দিয়ে শিশুটির পায়ুপথ ও মুখে বাতাস ঢুকানো হয়।

আরও পড়ুনঃ  বগুড়ার সোনাতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার