Dhaka ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পার্বতীপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমল চন্দ্রের বিরুদ্ধে ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

ঝালকাঠিতে শহীদ শরীফ ওসমান হাদীর বিচার দাবিতে সভা ও বিক্ষোভ মিছিল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:২৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ২৫২ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঝালকাঠির কৃতি সন্তান ও ঝালকাঠি এন এস কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র শহীদ শরীফ ওসমান হাদীর বিচার দাবিতে ঝালকাঠিতে সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকাল সাড়ে ১০টায় শহরের কলেজ মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

দাখিল পরীক্ষার্থী-২০২৬ এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশে বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় একজন তরুণকে জীবন দিতে হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য প্রশাসনের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

Tag :
জনপ্রিয় পোস্ট

পার্বতীপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমল চন্দ্রের বিরুদ্ধে ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

ঝালকাঠিতে শহীদ শরীফ ওসমান হাদীর বিচার দাবিতে সভা ও বিক্ষোভ মিছিল

আপডেটের সময়: ১২:২৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬