Dhaka ০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১ পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কবির হোসেন মিলন সোনাতলায় প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের মামলা সোনাতলা মহিলা কলেজে ছাত্রীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ সোনাতলায় ৩৫ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক সোনাতলায় উন্নয়নের ছোঁয়া, গোপাই শাহবাজপুরে সড়কের সিসি ঢালাই উদ্বোধন সারিয়াকান্দিতে ছাত্রদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সোনাতলায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরু, ভোটার ৩৪৯ সংসদ সদস্য

ঝড়ে ক্ষতিগ্রস্ত কুদ্দুসের বসতবাড়ি, সরকারি সহায়তার আশায় ক্ষতিগ্রস্ত পরিবার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বুজর্গধামা পশ্চিমপাড়া গ্রামে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন দিনমজুর আব্দুল কুদ্দুস পাইকার। গত ২৫ মে ভোররাতে প্রবল ঝড়ে তার বসতঘরের টিন উড়ে গিয়ে পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তিনি।

জানা গেছে, জীবিকার তাগিদে দিন আনে দিন খাওয়া আব্দুল কুদ্দুস পাইকার স্ত্রী-সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে দুটি টিনশেড ঘরে বসবাস করে আসছিলেন। কিন্তু ভয়াবহ ঝড়ে একটি ঘরের পুরো চালা উড়ে যায় এবং অপর একটি ঘরের আংশিক ক্ষতি হয়। এতে পরিবারের মাথা গোঁজার একমাত্র আশ্রয় প্রায় ধ্বংস হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান

ক্ষতিগ্রস্ত আব্দুল কুদ্দুস জানান, অনেক কষ্ট করে তিনি বসতঘর দুটি নির্মাণ করেছিলেন। কিন্তু এক রাতের ঝড়ে সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে কখনও আত্মীয়ের বাড়ি, কখনও প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিতে হচ্ছে তাকে। সামান্য আয়ে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে নতুন করে ঘর নির্মাণ করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
তিনি সরকারের কাছে দ্রুত সহযোগিতা কামনা করে বলেন, “আমি একজন দিনমজুর মানুষ। ঘর ঠিক করার মতো সামর্থ্য আমার নেই। পরিবার নিয়ে খুব কষ্টে আছি। সরকার যদি সহযোগিতা করে তাহলে আবার মাথা গোঁজার ঠাঁই পাবো।

আজ সোমবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি পরিদর্শন করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সালেহ নয়ন, বগুড়া সদর উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক আতাউর রহমান মিঠু এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জিয়াউল হক জিয়া।

এসময় স্থানীয় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং দ্রুত সরকারি ও বিত্তবানদের সহায়তা প্রদানের আহ্বান জানান। তারা বলেন, একটি অসহায় পরিবার মানবেতর জীবনযাপন করছে। জরুরি ভিত্তিতে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা প্রয়োজন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১

ঝড়ে ক্ষতিগ্রস্ত কুদ্দুসের বসতবাড়ি, সরকারি সহায়তার আশায় ক্ষতিগ্রস্ত পরিবার

আপডেটের সময়: ০২:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬