Dhaka ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

সারিয়াকান্দি বণিক সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ব্যবসায়ীদের ঈদের শুভেচ্ছা বিনিময়

মোঃ মনিরুজ্জামান জাহিদ সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ।

রবিবার (৩১ মে) বিকেলে সমিতির কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগাম ঈদুল আজহার শুভেচ্ছা জানান। এ সময় ব্যবসায়ীদের সুখ-দুঃখ, ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সিরাজুল ইসলাম ফুল, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হীরা, কার্যনির্বাহী সদস্য দুলাল মিয়া, অফিস সহকারী গোলাম রব্বানী, সদস্য জুলফিকার হায়দার মিল্লাত, আশিক, শ্রী চন্দন কুমার চক্রবর্তী, সুবল চন্দ্র শীলসহ সমিতির অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ফুল বলেন, “সারিয়াকান্দির ব্যবসায়ী সমাজ দীর্ঘদিন ধরে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে।

সমিতির সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ বলেন, “ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারের সার্বিক উন্নয়নে সমিতি সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও ব্যবসায়ীদের পাশে থেকে তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করা হবে।

এ সময় উপস্থিত ব্যবসায়ীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভবিষ্যতেও ব্যবসায়ীদের কল্যাণে এ ধরনের সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানটি ব্যবসায়ী সমাজের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিতরা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

সারিয়াকান্দি বণিক সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ব্যবসায়ীদের ঈদের শুভেচ্ছা বিনিময়

আপডেটের সময়: ০৪:৫৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬