Dhaka ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নন্দীগ্রামের সবুজ প্রান্তরে শামুকখোল পাখির ঝাঁক, মুগ্ধ স্থানীয়রা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যান সমিতি ও মিনি ঠিকাদার কল্যান সমিতির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে টানা বর্ষণে সর্বস্বান্ত তরুণ উদ্যোক্তা, নষ্ট ৩০০ পেঁপে গাছ পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন মাদক কারবার বন্ধের দাবিতে পার্বতীপুরে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি কাজী রফিকুল ইসলামের পার্বতীপুরে মা-মেয়ে হত্যা, অভিযুক্তদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সোনাতলায় প্রায় ৫ হাজার কৃষকের হাতে উঠছে কৃষিকার্ড, শুরু হয়েছে তালিকা প্রণয়নের কাজ পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে কিশোর নিহত, পিতা আটক বগুড়ায় কলোনি ব্যবসায়ী বণিক সমিতি গঠনে মতবিনিময় সভা, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সারিয়াকান্দিতে মাদক ও জালনোটসহ ৩ জন আটক

অনলাইন ডেস্ক: বগুড়ার সারিয়াকান্দি থানার নিয়মিত অভিযানে মাদক ও জালনোট ব্যবসার সঙ্গে জড়িত দুইজনসহ মোট তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৮ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং এক হাজার টাকার দুটি জাল নোট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সারিয়াকান্দি থানা পুলিশের মাদকবিরোধী অভিযান দল পৌরসভা এলাকা থেকে ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. হাসিবুল হাসান আকাশ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। তিনি উপজেলার বোহাইল মাঝিড়ার চর এলাকার বাসিন্দা।
অপরদিকে, চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের একটি দল স্থানীয় জনগণের সহায়তায় এক হাজার টাকার দুটি জাল নোটসহ মিম আক্তার (২২) নামে এক নারীকে আটক করে। তিনি গাবতলী উপজেলার কালাইহাটা উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  বগুড়ার দুপচাঁচিয়ায় পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

এছাড়া থানার ওয়ারেন্ট তামিলকারী দল পৃথক অভিযানে ছাইহাটা এলাকা থেকে সিআর মামলার পলাতক আসামি বিটল মিয়াকে গ্রেপ্তার করে।

আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসার পর মাদকসহ আটক হাসিবুল হাসান আকাশের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং জালনোটসহ আটক মিম আক্তারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুনঃ  এইচএসসি পরীক্ষায় ২২ মিনিট দেরিতে প্রশ্ন বিতরণ, গাবতলীর এসিল্যান্ড প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

সারিয়াকান্দি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনবল সংকট থাকা সত্ত্বেও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নন্দীগ্রামের সবুজ প্রান্তরে শামুকখোল পাখির ঝাঁক, মুগ্ধ স্থানীয়রা

সারিয়াকান্দিতে মাদক ও জালনোটসহ ৩ জন আটক

আপডেটের সময়: ০৬:৫৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬