Dhaka ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও কুরআন খতম উপলক্ষে ওয়াজ মাহফিল নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন সোনাতলায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার, আদালতে প্রেরণ সোনাতলা উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা-হান্নান সভাপতি, বাবু সম্পাদক সোনাতলায় ব্রি ধান ১০৩-এর ফসল কর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত বালুয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা মিজানুর রহমান মিজান এইচএসসি পরীক্ষায় সোনাতলার কলেজগুলোর বেহাল দশা, ফলাফল নিয়ে উদ্বেগ অনুমতি ও জুতা খোলার বাধ্যবাধকতা নেই, জনবান্ধব উদ্যোগে প্রশংসিত বরুড়ার ইউএনও সোনাতলার ঘোড়াপীর রোডে ৩০০ মিটার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ, তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৩৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১৬৩ সময় দেখুন

‎মোঃ মনিরুজ্জামান জাহিদ সারিয়াকান্দি: বগুড়ার সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমিতে বসতবাড়ি নির্মাণ করাকে কেন্দ্র  করে জোরপূর্বক জমি দখল খাস জমি দিয়ে পূরণ, চলাচলের পথ অবরুদ্ধ করা এবং প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন এক ভুক্তভোগী পরিবার।
‎
‎উপজেলার সারিয়াকান্দি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ধাপ গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনাটিতে ভুক্তভোগী মোঃ আসলাম স্বর্ণকার নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা এবং বসতবাড়ি নির্মাণের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পৌর প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎
‎অভিযোগ সূত্রে জানা গেছে, ধাপ গ্রামের মৃত মাজেদ স্বর্ণকারের ছেলে মোঃ আসলাম স্বর্ণকার দীর্ঘদিন ধরে নিজ জমিতে বসতবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়ে আসছেন। কিন্তু একই এলাকার মৃত রইচ উদ্দিন কবিরাজের তিন ছেলে—মোঃ পিন্টু কবিরাজ, নান্টু কবিরাজ ও লাবলু কবিরাজ সংঘবদ্ধভাবে এই নির্মাণকাজে ক্রমাগত বাধা সৃষ্টি করছেন।
‎
‎অভিযুক্ত তিন ভাই আসলাম স্বর্ণকারের কেনা জমি দখল করেই ক্ষান্ত হননি, বরং সংলগ্ন সরকারি খাস জমি বেআইনিভাবে দখল করে সাধারণ মানুষের চলাচলের পথও বন্ধ করে দিয়েছেন। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, অভিযুক্তরা আসলাম স্বর্ণকারের জায়গায় জোরপূর্বক টিনের বেড়া তুলে দখল বাস্তবায়নের অপচেষ্টা চালায়। এতে ভুক্তভোগী পরিবার বাধা দিলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রকাশ্যে তাদের প্রাণনাশের হুমকি দেয়।
‎
‎ভুক্তভোগী আসলাম স্বর্ণকার আকুতি জানিয়ে বলেন,
‎ “আমার নিজের কেনা জমিতে বাড়ি করতে পারছি না। তারা জোর করে টিনের বেড়া দিয়ে জমি দখল করে নিয়েছে। প্রতিবাদ করলে মেরে ফেলার হুমকি দেয়। এখন আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
‎
‎ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আসলাম স্বর্ণকারের ছেলে শান্ত জানান, ২০০৮ সালে তৎকালীন বিক্রেতা মরহুম আব্দুর রাজ্জাক কবিরাজের নিকট থেকে তাঁর বাবা ও মায়ের যৌথ নামে ৪ শতক জমি ক্রয় করা হয়। ক্রয়ের পর থেকে গত প্রায় ১৮ বছর ধরে তাঁরা জমিটি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।
‎সম্প্রতি সেখানে বসতবাড়ি নির্মাণকাজ শুরু করলে পিন্টু, নান্টু ও লাবলু কবিরাজ কাজে বাধা দেন। তাঁরা পার্শ্ববর্তী কিছু সরকারি খাস জমি দেখিয়ে বেআইনিভাবে মূল ক্রয়কৃত জমিটি দখল করে নেন এবং যাতায়াতের প্রধান রাস্তাটি বন্ধ করে দেন। ফলে সেখানে রাখা বালুসহ বিভিন্ন নির্মাণসামগ্রী নষ্ট হয়ে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছে পরিবারটি।
‎
‎এ বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত পিন্টু কবিরাজ, নান্টু কবিরাজ ও লাবলু কবিরাজের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
‎
‎এদিকে এলাকার সচেতন মহল মনে করছেন, গায়ের জোরে অন্যের জমি দখল ও পথ বন্ধ করে রাখা অন্যায়। চলাচলের পথটি খুলে দেওয়া হলে এলাকার বেশ কয়েকটি পরিবারের যাতায়াত সহজ হবে। তাঁরা জোর দাবি জানিয়েছেন যেন পৌরসভা সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়।
‎
‎সারিয়াকান্দি পৌরসভা কার্যালয় থেকে জানানো হয়েছে যে, আসলাম স্বর্ণকারের লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।
‎

আরও পড়ুনঃ  সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও কুরআন খতম উপলক্ষে ওয়াজ মাহফিল
Tag :

সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার

সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ, তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি

আপডেটের সময়: ০১:৩৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

‎মোঃ মনিরুজ্জামান জাহিদ সারিয়াকান্দি: বগুড়ার সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমিতে বসতবাড়ি নির্মাণ করাকে কেন্দ্র  করে জোরপূর্বক জমি দখল খাস জমি দিয়ে পূরণ, চলাচলের পথ অবরুদ্ধ করা এবং প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন এক ভুক্তভোগী পরিবার।
‎
‎উপজেলার সারিয়াকান্দি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ধাপ গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনাটিতে ভুক্তভোগী মোঃ আসলাম স্বর্ণকার নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা এবং বসতবাড়ি নির্মাণের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পৌর প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎
‎অভিযোগ সূত্রে জানা গেছে, ধাপ গ্রামের মৃত মাজেদ স্বর্ণকারের ছেলে মোঃ আসলাম স্বর্ণকার দীর্ঘদিন ধরে নিজ জমিতে বসতবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়ে আসছেন। কিন্তু একই এলাকার মৃত রইচ উদ্দিন কবিরাজের তিন ছেলে—মোঃ পিন্টু কবিরাজ, নান্টু কবিরাজ ও লাবলু কবিরাজ সংঘবদ্ধভাবে এই নির্মাণকাজে ক্রমাগত বাধা সৃষ্টি করছেন।
‎
‎অভিযুক্ত তিন ভাই আসলাম স্বর্ণকারের কেনা জমি দখল করেই ক্ষান্ত হননি, বরং সংলগ্ন সরকারি খাস জমি বেআইনিভাবে দখল করে সাধারণ মানুষের চলাচলের পথও বন্ধ করে দিয়েছেন। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, অভিযুক্তরা আসলাম স্বর্ণকারের জায়গায় জোরপূর্বক টিনের বেড়া তুলে দখল বাস্তবায়নের অপচেষ্টা চালায়। এতে ভুক্তভোগী পরিবার বাধা দিলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রকাশ্যে তাদের প্রাণনাশের হুমকি দেয়।
‎
‎ভুক্তভোগী আসলাম স্বর্ণকার আকুতি জানিয়ে বলেন,
‎ “আমার নিজের কেনা জমিতে বাড়ি করতে পারছি না। তারা জোর করে টিনের বেড়া দিয়ে জমি দখল করে নিয়েছে। প্রতিবাদ করলে মেরে ফেলার হুমকি দেয়। এখন আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
‎
‎ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আসলাম স্বর্ণকারের ছেলে শান্ত জানান, ২০০৮ সালে তৎকালীন বিক্রেতা মরহুম আব্দুর রাজ্জাক কবিরাজের নিকট থেকে তাঁর বাবা ও মায়ের যৌথ নামে ৪ শতক জমি ক্রয় করা হয়। ক্রয়ের পর থেকে গত প্রায় ১৮ বছর ধরে তাঁরা জমিটি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।
‎সম্প্রতি সেখানে বসতবাড়ি নির্মাণকাজ শুরু করলে পিন্টু, নান্টু ও লাবলু কবিরাজ কাজে বাধা দেন। তাঁরা পার্শ্ববর্তী কিছু সরকারি খাস জমি দেখিয়ে বেআইনিভাবে মূল ক্রয়কৃত জমিটি দখল করে নেন এবং যাতায়াতের প্রধান রাস্তাটি বন্ধ করে দেন। ফলে সেখানে রাখা বালুসহ বিভিন্ন নির্মাণসামগ্রী নষ্ট হয়ে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছে পরিবারটি।
‎
‎এ বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত পিন্টু কবিরাজ, নান্টু কবিরাজ ও লাবলু কবিরাজের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
‎
‎এদিকে এলাকার সচেতন মহল মনে করছেন, গায়ের জোরে অন্যের জমি দখল ও পথ বন্ধ করে রাখা অন্যায়। চলাচলের পথটি খুলে দেওয়া হলে এলাকার বেশ কয়েকটি পরিবারের যাতায়াত সহজ হবে। তাঁরা জোর দাবি জানিয়েছেন যেন পৌরসভা সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়।
‎
‎সারিয়াকান্দি পৌরসভা কার্যালয় থেকে জানানো হয়েছে যে, আসলাম স্বর্ণকারের লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।
‎

আরও পড়ুনঃ  সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার