Dhaka ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপি নেতা তানভীরের ৩ দিনের রিমান্ড পার্বতীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেনের প্রচারণা সাঘাটায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের জনসমাবেশ বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, নিহত ২ অতিরিক্ত উন্নয়ন নয়, ২০ বছরের বঞ্চনার অবসান চাই— বগুড়া চেম্বারের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম রূপগঞ্জে আমের ক্যারেটে ফেনসিডিল, ৩৭৭ বোতলসহ গ্রেপ্তার ১ বগুড়ার প্রবীণ সেনা কর্মকর্তা কর্নেল (অব.) মোহাম্মদ জিল্লুর রহমান আর নেই বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় নিহত বেড়ে ৭, আহত অন্তত ১৫ সোনাতলায় জুলাই-গণ অভ্যর্থনা দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল ৩৬ জুলাই’–৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় দিবসে শহীদদের প্রতি বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধাঞ্জলি

সারিয়াকান্দিতে ক্রীড়া সামগ্রী ও পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণ, হাসপাতাল পরিদর্শনে এমপি কাজী রফিকুল ইসলাম

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলামের অনুকূলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নিবন্ধিত ক্রীড়া ক্লাবের মাঝে বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। একই অনুষ্ঠানে কৃষকদের সুবিধার্থে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিনও বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  বগুড়ার প্রবীণ সেনা কর্মকর্তা কর্নেল (অব.) মোহাম্মদ জিল্লুর রহমান আর নেই

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমপি কাজী রফিকুল ইসলাম বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ইতিবাচক সামাজিক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করতে হবে। তিনি অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের এ বিষয়ে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

এর আগে সকালে এমপি কাজী রফিকুল ইসলাম আকস্মিকভাবে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ পরিদর্শনে তিনি রোগীদের চিকিৎসাসেবার মান, হাসপাতালের পরিচ্ছন্নতা, কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি, রোগীদের খাবারের মান, চিকিৎসক সংকটসহ সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে তাদের মতামত ও সমস্যার কথাও শোনেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ  অতিরিক্ত উন্নয়ন নয়, ২০ বছরের বঞ্চনার অবসান চাই— বগুড়া চেম্বারের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস. এম. মিকাইল, পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, শাহজাদ হোসেন পল্টন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মুর্শিদা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মো. মাহতাবুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তুহিন সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ. আলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, যুগ্ম আহ্বায়ক এম. রুবেল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :
জনপ্রিয় পোস্ট

সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপি নেতা তানভীরের ৩ দিনের রিমান্ড

সারিয়াকান্দিতে ক্রীড়া সামগ্রী ও পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণ, হাসপাতাল পরিদর্শনে এমপি কাজী রফিকুল ইসলাম

আপডেটের সময়: ০৪:৫৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬