Dhaka ০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন নারীর ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল নদী ভাঙন ঠেকাও, তেকানী-চুকাইনগর ইউনিয়ন বাঁচাও দাবিতে মানববন্ধন পিআইসিকে জিম্মি করে সড়ক নির্মাণে সাবেক চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির অভিযোগ সুন্দরবনে বনদস্যুর ভয় মাথায় নিয়েই জীবিকার সন্ধানে উপকূলের মানুষ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ৩ চোর-মাদক কারবারিসহ আটক ৮ বগুড়া-জয়পুরহাটকে নিজের বাড়ি মনে করি, সুরাইয়া জেরিন রনি এমপি শাহ আমানতে নিষিদ্ধ বিউটি ক্রিম ও ২২ লাখ টাকার সিগারেট জব্দ ছিনতাই ও হুমকির অভিযোগে সাঘাটায় আটক ২ বগুড়ায় চার দফা দাবিতে শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

সংবাদ আজকাল ডেস্ক: নওগাঁর সাপাহারে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের জিরো পয়েন্ট থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে মটর শ্রমিক, ইমারত নির্মাণ শ্রমিক, হোটেল শ্রমিক, অটো চার্জার শ্রমিক, লোড পয়েন্ট শ্রমিক ও খাদ্যগুদাম শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের হাজারো শ্রমিক ও নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।

আরও পড়ুনঃ  বগুড়ার মহাস্থানগড়ে শেষ বৈশাখী মেলা হাজারো মানুষের ঢল, উৎসবমুখর জনপদ

র‍্যালি শেষে জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। পরে লোড পয়েন্ট কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী এবং সহ-সভাপতি ও শ্রমিক সংগঠন ২৬৫৮-এর সভাপতি জয়নাল আবেদীন।

আরও পড়ুনঃ  বগুড়ার কাহালুর ২৭ কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট আট মাস পর মিললো মাত্র এক কার্টুন ওষুধ

বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে শ্রমিক সংগঠন ২৬৫০সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বগুড়া-জয়পুরহাটকে নিজের বাড়ি মনে করি, সুরাইয়া জেরিন রনি এমপি

এদিকে শ্রমিক ফেডারেশন পৃথকভাবে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। কর্মসূচির শেষাংশে দেশ, জাতি ও বিশ্বের সকল শ্রমজীবী মানুষের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন নারীর

সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

আপডেটের সময়: ১২:৫৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: নওগাঁর সাপাহারে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের জিরো পয়েন্ট থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে মটর শ্রমিক, ইমারত নির্মাণ শ্রমিক, হোটেল শ্রমিক, অটো চার্জার শ্রমিক, লোড পয়েন্ট শ্রমিক ও খাদ্যগুদাম শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের হাজারো শ্রমিক ও নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।

আরও পড়ুনঃ  ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন নারীর

র‍্যালি শেষে জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। পরে লোড পয়েন্ট কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী এবং সহ-সভাপতি ও শ্রমিক সংগঠন ২৬৫৮-এর সভাপতি জয়নাল আবেদীন।

আরও পড়ুনঃ  হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে শ্রমিক সংগঠন ২৬৫০সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ছিনতাই ও হুমকির অভিযোগে সাঘাটায় আটক ২