Dhaka ০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও কুরআন খতম উপলক্ষে ওয়াজ মাহফিল নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন সোনাতলায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার, আদালতে প্রেরণ সোনাতলা উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা-হান্নান সভাপতি, বাবু সম্পাদক সোনাতলায় ব্রি ধান ১০৩-এর ফসল কর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত বালুয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা মিজানুর রহমান মিজান এইচএসসি পরীক্ষায় সোনাতলার কলেজগুলোর বেহাল দশা, ফলাফল নিয়ে উদ্বেগ অনুমতি ও জুতা খোলার বাধ্যবাধকতা নেই, জনবান্ধব উদ্যোগে প্রশংসিত বরুড়ার ইউএনও সোনাতলার ঘোড়াপীর রোডে ৩০০ মিটার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

সবুজায়নের বার্তা ছড়িয়ে সারিয়াকান্দিতে মা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

সংবাদ আজকাল ডেস্ক: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বগুড়ার সারিয়াকান্দিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মা কল্যাণ ফাউন্ডেশন। সংগঠনটির প্রতিষ্ঠার ছয় বছর (অর্ধযুগ) পূর্তি উপলক্ষে ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন স্থানে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৫টায় সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি মারকাজুল উলুম হাফেজিয়া কওমী নুরানী মডেল মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন সারিয়াকান্দি বণিক সমিতি লিমিটেডের সভাপতি এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল। পরে হিন্দুকান্দি কবরস্থান এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মা কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিএম সোহেল রানা সোহাগ, পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, পৌর বিএনপি নেতা শফিউজ্জামান বিটুল, মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী মাওলানা মো. শহিদুল ইসলাম ফারুকী, সোনাতলা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক বিএম মিলন আহমেদ, পৌর ছাত্রনেতা সনি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Tag :

সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার

সবুজায়নের বার্তা ছড়িয়ে সারিয়াকান্দিতে মা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

আপডেটের সময়: ০৯:১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬