Dhaka ০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১ পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কবির হোসেন মিলন সোনাতলায় প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের মামলা সোনাতলা মহিলা কলেজে ছাত্রীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ সোনাতলায় ৩৫ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক সোনাতলায় উন্নয়নের ছোঁয়া, গোপাই শাহবাজপুরে সড়কের সিসি ঢালাই উদ্বোধন সারিয়াকান্দিতে ছাত্রদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সোনাতলায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শনিবার (৩০ আগস্ট) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর মহিলা বিভাগের উদ্যোগে নগরীর মিরাবাজারে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।

শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর মহিলা বিভাগের মহিলা সমাবেশ অনুষ্ঠিত।

  • সুহেল আহমদ
  • আপডেটের সময়: ০১:৪৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ২২৩ সময় দেখুন

ইবনে সিনা হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, অতীতের ক্ষমতাসীনরা মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে কেবল জুলুম করেছে। তাদের হাতে জনগণের জান-মালের নিরাপত্তা ছিল না। বাংলাদেশের মানুষ আর কোন লুন্ঠনকারী, চাঁদাবাজ ও অসৎ নেতৃত্বকে ক্ষমতায় দেখতে চায় না। তারা দুঃশাসন থেকে মুক্তি পেতে আল্লাহভীরু লোকদের ক্ষমতায় দেখতে চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শোষণ ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনে কাজ করবে। তিনি বলেন, আদর্শ পরিবার গঠনের পাশাপাশি দেশ ও সমাজ গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদর্শ সন্তান গঠনের পাশাপাশি ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনে মা-বোনদের বিশেষ ভূমিকা পালন করতে হবে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর মহিলা বিভাগের উদ্যোগে নগরীর মিরাবাজারে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর মহিলা বিভাগের সেক্রেটারি ফৌজিয়া রহমান শিউলি, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর মহিলা বিভাগের সহ-সাধারণ সম্পাদক সৈয়দা শিরিন বেগমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর মহিলা বিভাগের সাধারণ সম্পাদক বেগম রহিমুন নেসা, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সহসাধারণ সম্পাদক মু. আক্কাস আলী, মু.নজরুল ইসলাম মারুফ ও মু.ইকবাল হোসাইন প্রমুখ। এছাড়াও সমাবেশে অসংখ্য মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:- সুহেল আহমদ, ( সম্পাদক), সুরমা দর্পণ।

Tag :

পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন

শনিবার (৩০ আগস্ট) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর মহিলা বিভাগের উদ্যোগে নগরীর মিরাবাজারে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।

শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর মহিলা বিভাগের মহিলা সমাবেশ অনুষ্ঠিত।

আপডেটের সময়: ০১:৪৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫