Dhaka ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও কুরআন খতম উপলক্ষে ওয়াজ মাহফিল নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন সোনাতলায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার, আদালতে প্রেরণ সোনাতলা উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা-হান্নান সভাপতি, বাবু সম্পাদক সোনাতলায় ব্রি ধান ১০৩-এর ফসল কর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত বালুয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা মিজানুর রহমান মিজান এইচএসসি পরীক্ষায় সোনাতলার কলেজগুলোর বেহাল দশা, ফলাফল নিয়ে উদ্বেগ অনুমতি ও জুতা খোলার বাধ্যবাধকতা নেই, জনবান্ধব উদ্যোগে প্রশংসিত বরুড়ার ইউএনও সোনাতলার ঘোড়াপীর রোডে ৩০০ মিটার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

বিচারের দাবিতে উত্তপ্ত মোকামতলা, সড়ক অবরোধে স্থানীয়রা

এস.এম দৌলত,বগুড়া: বুধবার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় দেড় ঘণ্টা যাবৎ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

অবরোধে নিহত দুজনের স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অবরোধে অংশ নেওয়া নিহত সুমনের স্ত্রী রিমু, ভাই সাকিব আল হাসান ও নিহত ইয়াসিনের স্ত্রী সখী বেগম অভিযোগ করে বলেন, তাঁদের স্বামীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার ২২ দিন পেরিয়ে গেলেও আসামিদের বিরুদ্ধে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ ঘটনায় অভিযুক্ত রাহাদ, রাব্বি, আওলাদ, জাহিদুল, ফেরদৌস, রেজাউল, জাফর, আনোয়ার ও কাউসারের ফাঁসি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে রায় কার্যকরের দাবি জানান তাঁরা। কর্মসূচি চলাকালে স্থানীয় প্রশাসনের সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

Tag :

সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার

বিচারের দাবিতে উত্তপ্ত মোকামতলা, সড়ক অবরোধে স্থানীয়রা

আপডেটের সময়: ০৭:০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬