Dhaka ১২:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপি নেতা তানভীরের ৩ দিনের রিমান্ড পার্বতীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেনের প্রচারণা সাঘাটায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের জনসমাবেশ বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, নিহত ২ অতিরিক্ত উন্নয়ন নয়, ২০ বছরের বঞ্চনার অবসান চাই— বগুড়া চেম্বারের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম রূপগঞ্জে আমের ক্যারেটে ফেনসিডিল, ৩৭৭ বোতলসহ গ্রেপ্তার ১ বগুড়ার প্রবীণ সেনা কর্মকর্তা কর্নেল (অব.) মোহাম্মদ জিল্লুর রহমান আর নেই বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় নিহত বেড়ে ৭, আহত অন্তত ১৫ সোনাতলায় জুলাই-গণ অভ্যর্থনা দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল ৩৬ জুলাই’–৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় দিবসে শহীদদের প্রতি বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধাঞ্জলি

বগুড়ার সোনাতলায় গাঁজাসহ মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৭

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার সোনাতলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি এবং বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও ছয়জনসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম)-এর সার্বিক দিকনির্দেশনায় মঙ্গলবার (১৪ জুলাই) সোনাতলা থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে সোনাতলা উপজেলার ৪ নম্বর জোড়গাছা ইউনিয়নের শিচারপাড়া মোড়ে অভিযান চালায় পুলিশ। এ সময় শিচারপাড়া গ্রামের বদরুল আনামের মুদিখানা দোকানের প্রায় ২৫ গজ উত্তরে পাকা সড়কের পূর্ব পাশ থেকে মো. জাহিদুল শেখ (৫০)-কে গ্রেফতার করা হয়। তিনি শিচারপাড়া গ্রামের মৃত মোকছেদ আলী শেখের ছেলে।

গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনাতলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

একই অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও ছয়জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— আচারেরপাড়া গ্রামের মো. ছামছুলের ছেলে মো. বেল্লাল ওরফে বিল্লাল, দক্ষিণ আটকরিয়া গ্রামের মো. মকবুল হোসেন আকন্দের ছেলে মো. মনিরুল ইসলাম আকন্দ ও মো. মোস্তাফিজার রহমান আকন্দ এবং সোনাকানিয়া গ্রামের আব্দুল মান্নান আকন্দের ছেলে মো. মিঠু মিয়া। এছাড়া অভিযানে পরোয়ানাভুক্ত আরও দুই নারী আসামিকেও গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সাতজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সোনাতলা থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপি নেতা তানভীরের ৩ দিনের রিমান্ড

বগুড়ার সোনাতলায় গাঁজাসহ মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৭

আপডেটের সময়: ০৩:২২:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬