Dhaka ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় অবৈধ বালু উত্তোলন, তাতীদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১ পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কবির হোসেন মিলন সোনাতলায় প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের মামলা সোনাতলা মহিলা কলেজে ছাত্রীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ সোনাতলায় ৩৫ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক সোনাতলায় উন্নয়নের ছোঁয়া, গোপাই শাহবাজপুরে সড়কের সিসি ঢালাই উদ্বোধন সারিয়াকান্দিতে ছাত্রদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বগুড়ার গাবতলীতে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার

সংবাদ আজকাল নিউজ: বগুড়ার গাবতলী উপজেলায় অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক মাস্টার এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন, জুয়ার অ্যাপস ও বিভিন্ন আর্থিক লেনদেনের তথ্য উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুন বিকেল ৪টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ বাজার থেকে কদমতলীগামী সড়কের বুরুজ বালিকা বিদ্যালয়ের সামনের ব্রিজের ওপর এক ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করছেন এবং বিভিন্ন জুয়াড়ীর অ্যাকাউন্টে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেন করছেন।

সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে ওই স্থান থেকে কদমতলী (দড়িপাড়া) গ্রামের মৃত সুনীল চন্দ্র রায়ের ছেলে সুষেন চন্দ্র রায় (৩০)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ভিভো ওয়াই১৭এস (VIVO Y17S) ও একটি রিয়েলমি সি২৫এস (realme C25s) মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনে অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম 1xBet-এর অ্যাপস পাওয়া যায়, যেখানে প্রায় ৮০ দশমিক ৬৬ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার ৮২৮ টাকা) জমা ছিল।

এছাড়া একটি MobCash ID-তে ৭ হাজার ৮৫২ টাকা পাওয়া যায়, যা ব্যবহার করে বিভিন্ন অনলাইন জুয়াড়ীদের প্রয়োজন অনুযায়ী অর্থ লেনদেন করা হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। অপর মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারে 1x.partners/partner ওয়েবসাইট ব্যবহারের তথ্য পাওয়া যায়, যার মাধ্যমে নতুন জুয়াড়ীদের অ্যাকাউন্ট খুলে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করা হতো।

পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রলোভনমূলক প্রচারণা ও রেফারেল লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন জুয়ার প্রতি আকৃষ্ট করা হচ্ছিল। এর ফলে তরুণ সমাজ আর্থিক ও নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এলাকায় চুরি, ছিনতাই ও মাদকসেবনের প্রবণতা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত সুষেন চন্দ্র রায়ের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :

সোনাতলায় অবৈধ বালু উত্তোলন, তাতীদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ার গাবতলীতে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার

আপডেটের সময়: ১২:১৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬