Dhaka ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৬ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা ওসি কবির হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে সোনাতলায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ সোনাতলায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনাতলায় অবৈধ বালু উত্তোলন, তাতীদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১ পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কবির হোসেন মিলন

বগুড়ায় জ্বালানি ছাড়াই ফ্লাইহুইল প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৫১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১৩০ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্ক: জ্বালানি ছাড়াই আধুনিক ফ্লাইহুইল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে বগুড়ায়। জেলার এরুলিয়ার বামদিঘী এলাকায় পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে সফলতা পাওয়ার পর এবার ২৫ কোটি টাকা ব্যয়ে ১ মেগাওয়াট ক্ষমতার একটি পূর্ণাঙ্গ বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ এ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)। সংশ্লিষ্টদের দাবি, প্রয়োজনীয় অর্থায়ন ও আধুনিক প্রযুক্তিগত সহায়তা পাওয়া গেলে প্রচলিত পদ্ধতির তুলনায় কম খরচে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে এ প্রযুক্তিতে।

সম্প্রতি এরুলিয়ার বামদিঘীতে স্থাপিত পরীক্ষামূলক ফ্লাইহুইল বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট পরিদর্শন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা ও আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।

আরও পড়ুনঃ  সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৬ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

পরিদর্শনকালে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ও মোটর চালু করে প্রযুক্তিটির কার্যকারিতা প্রদর্শন করা হয়। এ সময় দুটি পানির পাম্প ও একটি ওয়েল্ডিং মেশিন চালিয়ে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দেখানো হয়।

আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক জানান, ২০০৪ সাল থেকে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে এ প্রযুক্তি নিয়ে কাজ শুরু হয়। ২০১০ সালের পর গবেষণায় নতুন সম্ভাবনা দেখা দেয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ফ্লাইহুইল প্রযুক্তির ব্যবহার রয়েছে।

তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে কোনো ধরনের জ্বালানি ব্যবহার না করে বিকল্প উপায়ে বিদ্যুৎ উৎপাদনের চিন্তা থেকেই এ গবেষণা শুরু হয়। বর্তমানে ৫০০ কিলোওয়াট ক্ষমতার দুটি মোটর চালু করে বিভিন্ন পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুনঃ  সোনাতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

সংশ্লিষ্টদের প্রাথমিক হিসাব অনুযায়ী, ফ্লাইহুইল প্রযুক্তিতে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হতে পারে প্রায় ১ টাকা ৫০ পয়সা। আরডিএ প্রাঙ্গণে ১ মেগাওয়াট ক্ষমতার প্ল্যান্ট স্থাপনে ২৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে। প্রস্তাবটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং জলবায়ু ট্রাস্টে জমা দেওয়া হয়েছে।

তাদের দাবি, সৌরবিদ্যুতের মতো এ প্রযুক্তি সূর্যালোক বা আবহাওয়ার ওপর নির্ভরশীল নয়। প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা গেলে পরীক্ষামূলক ব্যবস্থাটিকে বাণিজ্যিক ও পূর্ণাঙ্গ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে রূপ দেওয়া সম্ভব।

আরডিএর উপপরিচালক কৃষিবিদ ইঞ্জিনিয়ার ড. মনিরুল ইসলাম জানান, ২০১৪ সাল থেকে দীর্ঘ গবেষণার পর অর্থসংকটের কারণে কার্যক্রম কিছুটা ধীরগতির হয়েছিল। পরবর্তীতে আরডিএর সার্বিক সহযোগিতায় প্রকল্পটি আবার গতি পায়। ২০২৫ সাল থেকে এর কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালিত হচ্ছে।

পরিদর্শন শেষে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা উদ্যোগটির প্রশংসা করেন। কম খরচে বিদ্যুৎ উৎপাদনের এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজনীয় সরকারি সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রয়োজনীয় অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা গেলে প্রকল্পটি বগুড়ার মেশিনারি শিল্পের পাশাপাশি দেশের বিকল্প বিদ্যুৎ উৎপাদন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।

Tag :

সোনাতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

বগুড়ায় জ্বালানি ছাড়াই ফ্লাইহুইল প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ

আপডেটের সময়: ১১:৫১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬