Dhaka ১১:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পার্বতীপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমল চন্দ্রের বিরুদ্ধে ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

পার্বতীপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমল চন্দ্রের বিরুদ্ধে ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

মহসিন আলী পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পাঠিকা ঘাট এলাকার সুলতানপুর আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমল চন্দ্র সরকারের বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী পদে নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়ে অশোক কুমার নামের এক ব্যক্তির কাছ থেকে এ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের সূত্রে জানা যায়, অশোক কুমারকে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী পদে চাকরি দেওয়ার আশ্বাস দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমল চন্দ্র সরকার। ওই আশ্বাসের ভিত্তিতে তাঁর কাছে ১২ লাখ টাকা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন অশোক কুমার। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তাঁকে চাকরি দেওয়া হয়নি। পরে তিনি নিজের দেওয়া টাকা ফেরত চাইলে বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিকার ও অর্থ ফেরতের দাবিতে অশোক কুমার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমল চন্দ্র সরকার টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, ইতোমধ্যে কিছু টাকা ফেরত দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি টাকাও ফেরত দেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমল চন্দ্র বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

পার্বতীপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমল চন্দ্রের বিরুদ্ধে ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

পার্বতীপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমল চন্দ্রের বিরুদ্ধে ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

আপডেটের সময়: ০৮:২২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬