Dhaka ০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও কুরআন খতম উপলক্ষে ওয়াজ মাহফিল নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন সোনাতলায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার, আদালতে প্রেরণ সোনাতলা উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা-হান্নান সভাপতি, বাবু সম্পাদক সোনাতলায় ব্রি ধান ১০৩-এর ফসল কর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত বালুয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা মিজানুর রহমান মিজান এইচএসসি পরীক্ষায় সোনাতলার কলেজগুলোর বেহাল দশা, ফলাফল নিয়ে উদ্বেগ অনুমতি ও জুতা খোলার বাধ্যবাধকতা নেই, জনবান্ধব উদ্যোগে প্রশংসিত বরুড়ার ইউএনও সোনাতলার ঘোড়াপীর রোডে ৩০০ মিটার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

নন্দীগ্রামের প্রবীণ সাংবাদিক মহসিন আলী সরকারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

সংবাদ আজকাল ডেস্কঃ বগুড়ার নন্দীগ্রামের প্রবীণ সাংবাদিক মহসিন আলী সরকার (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মহসিন আলী সরকার দীর্ঘদিন ধরে দৈনিক আজ ও আগামীকাল পত্রিকায় নন্দীগ্রাম প্রতিনিধি হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি নন্দীগ্রাম প্রেস ক্লাব ও নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সক্রিয় সদস্য ছিলেন।

তিনি নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের বাসিন্দা এবং মৃত কিসমতুল্লাহ সরকারের পুত্র।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নন্দীগ্রাম প্রেস ক্লাব, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Tag :

সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার

নন্দীগ্রামের প্রবীণ সাংবাদিক মহসিন আলী সরকারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

আপডেটের সময়: ০৮:৫৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬