Dhaka ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও কুরআন খতম উপলক্ষে ওয়াজ মাহফিল নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন সোনাতলায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার, আদালতে প্রেরণ সোনাতলা উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা-হান্নান সভাপতি, বাবু সম্পাদক সোনাতলায় ব্রি ধান ১০৩-এর ফসল কর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত বালুয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা মিজানুর রহমান মিজান এইচএসসি পরীক্ষায় সোনাতলার কলেজগুলোর বেহাল দশা, ফলাফল নিয়ে উদ্বেগ অনুমতি ও জুতা খোলার বাধ্যবাধকতা নেই, জনবান্ধব উদ্যোগে প্রশংসিত বরুড়ার ইউএনও সোনাতলার ঘোড়াপীর রোডে ৩০০ মিটার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে এমপি মোরশেদ মিল্টনকে সংবর্ধনা

এস এম দৌলত, জেলা প্রতিনিধি (বগুড়া): বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টনকে শাজাহানপুর উপজেলার গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে গোহাইল কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি আব্দুল আলিম শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সংসদ সদস্য মোরশেদ মিল্টন। প্রধান আলোচক ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি, গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিঠু, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য ও সাবেক বিএনপি নেতা মিজানুর রহমান মতিন কাজী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, যুগ্ম সম্পাদক আরিফসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে গোহাইল ইউনিয়নের দেড় শতাধিক শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংসদ সদস্য মোরশেদ মিল্টনকে সংবর্ধনা জানানো হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, অভিভাবক, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংসদ সদস্য মোরশেদ মিল্টনের অবদানের প্রশংসা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।

Tag :

সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার

গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে এমপি মোরশেদ মিল্টনকে সংবর্ধনা

আপডেটের সময়: ১২:৫২:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬