Dhaka ০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় স্মরণিকা হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা, ৫০ কেজি মিষ্টি ধ্বংস সোনাতলায় জাহাঙ্গীর আলম গুড ম্যর্নিং কেজি স্কুলের টিনশেড ঘর থেকে ৬ সিলিং ফ্যান চুরি, তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোনাতলায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদন সোনাতলায় ৩৮ বস্তা সরকারি সার জব্দ, ৫ হাজার টাকা জরিমানা পার্বতীপুরে জমি-জমা নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৩ সোনাতলায় সড়ক দখলমুক্ত করতে অভিযান, মণ্ডল হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা মিঠাপুকুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান মধ্যনগরে অনুমতি ছাড়াই দুই ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ নন্দীগ্রামে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি স্থানীয় নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় নিজের ছবি ব্যবহার না করার অনুরোধ এমপি কাজী রফিকুল ইসলামের

সোনাতলায় স্মরণিকা হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা, ৫০ কেজি মিষ্টি ধ্বংস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৩ সময় দেখুন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘স্মরণিকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রায় ৫০ কেজি মিষ্টি জব্দ করে বিধি অনুযায়ী জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সোনাতলা রেলগেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সোনাতলা উপজেলা প্রশাসনের সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন সোনাতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া।

আরও পড়ুনঃ  সোনাতলায় ৩৮ বস্তা সরকারি সার জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত দেখতে পান, প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া মিষ্টি তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহার, প্রস্তুতকৃত খাদ্য মেঝেতে অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ এবং মিষ্টান্ন তৈরির স্থানে কুকুর ও বিড়ালের প্রবেশের বিষয়টি ধরা পড়ে।

এ সময় খাদ্য প্রস্তুতিতে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের বিষয়টিও পরিলক্ষিত হয়। পাশাপাশি খাদ্যকর্মীরা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন না বলে অভিযানে প্রতীয়মান হয়।

আরও পড়ুনঃ  দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোনাতলায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদন

অভিযান সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এসব বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দোষ স্বীকারের পর ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় অপরাধের দায়ে স্মরণিকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ ছাড়া প্রতিষ্ঠানে প্রস্তুত করা আনুমানিক ৫০ কেজি মিষ্টি বিধি অনুযায়ী জব্দ করা হয় এবং পরে জনসম্মুখে ধ্বংস করা হয়। একই সঙ্গে উল্লেখিত বিষয়গুলো নিয়ে প্রতিষ্ঠানটির মালিকের কাছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া কার্যালয় থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে।

আরও পড়ুনঃ  সোনাতলায় সড়ক দখলমুক্ত করতে অভিযান, মণ্ডল হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক জাহাবুর রহমান, নমুনা সংগ্রহ সহকারী মো. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট সাপোর্ট স্টাফরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে সোনাতলা থানা পুলিশের একটি দল।

অভিযান শেষে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সরকারের প্রচলিত সব আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় স্মরণিকা হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা, ৫০ কেজি মিষ্টি ধ্বংস

সোনাতলায় স্মরণিকা হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা, ৫০ কেজি মিষ্টি ধ্বংস

আপডেটের সময়: ০৯:০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘স্মরণিকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রায় ৫০ কেজি মিষ্টি জব্দ করে বিধি অনুযায়ী জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সোনাতলা রেলগেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সোনাতলা উপজেলা প্রশাসনের সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন সোনাতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া।

আরও পড়ুনঃ  দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোনাতলায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদন

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত দেখতে পান, প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া মিষ্টি তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহার, প্রস্তুতকৃত খাদ্য মেঝেতে অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ এবং মিষ্টান্ন তৈরির স্থানে কুকুর ও বিড়ালের প্রবেশের বিষয়টি ধরা পড়ে।

এ সময় খাদ্য প্রস্তুতিতে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের বিষয়টিও পরিলক্ষিত হয়। পাশাপাশি খাদ্যকর্মীরা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন না বলে অভিযানে প্রতীয়মান হয়।

আরও পড়ুনঃ  সোনাতলায় ৩৮ বস্তা সরকারি সার জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

অভিযান সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এসব বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দোষ স্বীকারের পর ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় অপরাধের দায়ে স্মরণিকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ ছাড়া প্রতিষ্ঠানে প্রস্তুত করা আনুমানিক ৫০ কেজি মিষ্টি বিধি অনুযায়ী জব্দ করা হয় এবং পরে জনসম্মুখে ধ্বংস করা হয়। একই সঙ্গে উল্লেখিত বিষয়গুলো নিয়ে প্রতিষ্ঠানটির মালিকের কাছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া কার্যালয় থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে।

আরও পড়ুনঃ  নন্দীগ্রামে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি