Dhaka ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১ পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কবির হোসেন মিলন সোনাতলায় প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের মামলা সোনাতলা মহিলা কলেজে ছাত্রীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ সোনাতলায় ৩৫ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক সোনাতলায় উন্নয়নের ছোঁয়া, গোপাই শাহবাজপুরে সড়কের সিসি ঢালাই উদ্বোধন সারিয়াকান্দিতে ছাত্রদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সোনাতলায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরু, ভোটার ৩৪৯ সংসদ সদস্য

সোনাতলায় ভ্রাম্যমান আদালতে দুই যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সোনাতলায় থানা পুলিশের বিশেষ অভিযান ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালতে মাদক সংরক্ষণের দায়ে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল ১১টার দিকে সোনাতলা থানাধীন মধুপুর গোডাউন মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রমাণিক। এসময় সোনাতলা থানা পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে।

অভিযান চলাকালে মাদক সংরক্ষণের অভিযোগে মোঃ নবিরুল ইসলাম নবীন (২৩), পিতা- সাইদুল ইসলাম, সাং- হাঁসরাজ এবং মোঃ আঃ আলিম (২১), পিতা- মোঃ আঃ সাত্তার, সাং- গজারিয়া, উভয় থানা- সোনাতলা, জেলা- বগুড়াকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড এবং তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের পরবর্তীতে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১

সোনাতলায় ভ্রাম্যমান আদালতে দুই যুবকের কারাদণ্ড

আপডেটের সময়: ০১:৪১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬