Dhaka ১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় নাশকতা মামলার আসামি গ্রেফতার সোনাতলায় দুই যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড রাতের বাসে গোপন অভিযান, ১০৩ প্যারাকিট টিয়া উদ্ধার সান্তাহার স্টেশনে মাদক সেবন করে মাতলামি, যুবকের ২ মাসের কারাদণ্ড সোনাতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৬ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা ওসি কবির হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে সোনাতলায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ সোনাতলায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনাতলায় অবৈধ বালু উত্তোলন, তাতীদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

সোনাতলায় দুই যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫৪ সময় দেখুন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার ফাজিলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  সোনাতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

গ্রেপ্তার দুজন হলেন—সোনাতলা উপজেলার ফাজিলপুর গ্রামের মো. ফজল উদ্দিনের ছেলে মো. শিপন (২৫) ও মো. মজনু মিয়া (৩৬)।

ডিএনসি, বগুড়া সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর দুপুরে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সোনাতলা উপজেলার ফাজিলপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সোনাতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  রাতের বাসে গোপন অভিযান, ১০৩ প্যারাকিট টিয়া উদ্ধার

অভিযানকালে শিপন ও মজনু মিয়াকে গাঁজা সেবনের বাঁশি ও ইয়াবা সেবনের পাইপসহ আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  সোনাতলায় নাশকতা মামলার আসামি গ্রেফতার

ডিএনসি সূত্রে আরও জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা আলামত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ধ্বংস করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় নাশকতা মামলার আসামি গ্রেফতার

সোনাতলায় দুই যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

আপডেটের সময়: ০৭:২২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬