Dhaka ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় ব্র্যাকের বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প, চিকিৎসা পেলেন ৫৪৫ জন সোনাতলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় জ্বালানি ছাড়াই ফ্লাইহুইল প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ বগুড়ায় সড়ক সম্প্রসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বগুড়ায় তাঁতীদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সোনাতলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ র‍্যালি, আলোচনা ও পোনা অবমুক্ত সোনাতলায় মাদ্রাসার মোড় আঞ্চলিক অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের ১১ সদস্যের কমিটি গঠন সোনাতলা সদর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল খালেদা জিয়ার জন্মদিনে সারিয়াকান্দিতে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল

সোনাতলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৪৫ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার সোনাতলা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও বিভিন্ন অপরাধ প্রতিরোধে করণীয় নির্ধারণে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক।

সভায় সোনাতলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুয়েল মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শেখ নজমুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাফিউল আজম, সোনাতলা থানার সেকেন্ড অফিসার গৌতম কুমার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, সদর ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন বেলাল, বালুয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লতিফুল বারী টিম, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক টুল্লু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।

আরও পড়ুনঃ  সোনাতলায় মাদ্রাসার মোড় আঞ্চলিক অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের ১১ সদস্যের কমিটি গঠন

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ বালু উত্তোলন বন্ধ, সড়ক ও জননিরাপত্তা, বাজার ব্যবস্থাপনা এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  সোনাতলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ র‍্যালি, আলোচনা ও পোনা অবমুক্ত

প্রধান অতিথি কাজী রফিকুল ইসলাম সভায় অংশগ্রহণকারীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। পরে তিনি মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনসহ আইনবিরোধী কর্মকাণ্ড বন্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধী যে-ই হোক, কোনো ধরনের প্রভাব বা পক্ষপাত ছাড়াই আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  সোনাতলায় সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। তিনি মাদক, বাল্যবিবাহ, জুয়া ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের চলমান কার্যক্রম আরও জোরদার করার কথা জানান।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় ব্র্যাকের বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প, চিকিৎসা পেলেন ৫৪৫ জন

সোনাতলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৫:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার সোনাতলা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও বিভিন্ন অপরাধ প্রতিরোধে করণীয় নির্ধারণে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক।

সভায় সোনাতলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুয়েল মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শেখ নজমুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাফিউল আজম, সোনাতলা থানার সেকেন্ড অফিসার গৌতম কুমার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, সদর ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন বেলাল, বালুয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লতিফুল বারী টিম, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক টুল্লু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।

আরও পড়ুনঃ  সোনাতলা সদর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ বালু উত্তোলন বন্ধ, সড়ক ও জননিরাপত্তা, বাজার ব্যবস্থাপনা এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  বগুড়ায় তাঁতীদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রধান অতিথি কাজী রফিকুল ইসলাম সভায় অংশগ্রহণকারীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। পরে তিনি মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনসহ আইনবিরোধী কর্মকাণ্ড বন্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধী যে-ই হোক, কোনো ধরনের প্রভাব বা পক্ষপাত ছাড়াই আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক