Dhaka ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

সোনাতলা মহিলা কলেজে ছাত্রীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৫০৭ সময় দেখুন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ ভিশন বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ার সোনাতলা মহিলা কলেজের ছাত্রীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের দুই শতাধিক চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সোনাতলা মহিলা কলেজ প্রাঙ্গণে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চারা বিতরণের আগে শিক্ষার্থীদের উদ্দেশে গাছের চারা রোপণের সঠিক পদ্ধতি, নিয়মিত পরিচর্যা এবং গাছের যথাযথ যত্ন নেওয়ার বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পরে কলেজের ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের দুই শতাধিক চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় এসব চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলো বড় করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন সোনাতলা মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি এ.কে.এম আহসানুল মোমেনীন সোহেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন সোনাতলা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম বাদশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, বালুয়াহাট ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. তোফাজ্জল হোসেন, কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, শুধু চারা বিতরণ করলেই বৃক্ষরোপণ কর্মসূচির সফলতা আসবে না, রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল

সোনাতলা মহিলা কলেজের এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পাশাপাশি স্থানীয়ভাবে বৃক্ষরোপণ আন্দোলনকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

সোনাতলা মহিলা কলেজে ছাত্রীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ

আপডেটের সময়: ০৭:১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬