Dhaka ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অশালীন আচরণ ও কাজ বন্ধের হুমকির অভিযোগ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সোনাতলা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের ১,৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা সারিয়াকান্দিতে ক্রীড়া সামগ্রী ও পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণ, হাসপাতাল পরিদর্শনে এমপি কাজী রফিকুল ইসলাম পার্বতীপুর প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মামুন পার্বতীপুরে মেলায় লটারির নামে জুয়া ও অশ্লীলতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন দুই কিডনি বিকল ছাত্রদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি কাজী রফিকুল ইসলাম বগুড়ায় জর্জ কোর্ট চত্বর থেকে সাড়ে ৪ লাখ টাকার জাল নোটসহ আটক ১ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা: ইসি

মোহাম্মদ আলী হাসপাতাল পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৯৫ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বগুড়া ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের রোগীসেবা, পরিবেশ, পরিচ্ছন্নতা এবং সামগ্রিক ব্যবস্থাপনা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসা সেবা কার্যক্রম এবং রোগীদের অবস্থার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন।

হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে জরুরি ভিত্তিতে অতিরিক্ত পরিচ্ছন্নতাকর্মী সরবরাহের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে হাসপাতালের পরিবেশ সুস্থ ও পরিচ্ছন্ন রাখতে রোগী, স্বজন এবং দর্শনার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, হাসপাতালে অতিরিক্ত দর্শনার্থীর ভিড়, রোগীর বেডে বসে বা খাওয়া-দাওয়া করে অপরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করা, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে চিকিৎসাসেবার পরিবেশ ব্যাহত হয়। এসব বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দেওয়া হয়।

তিনি আরও বলেন, শুধুমাত্র প্রশাসনের উদ্যোগ নয়, জনসচেতনতা ও নাগরিক দায়িত্ববোধের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা সম্ভব। আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা অনেক সহজ হবে।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বগুড়াকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণ কামনা করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অশালীন আচরণ ও কাজ বন্ধের হুমকির অভিযোগ

মোহাম্মদ আলী হাসপাতাল পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান

আপডেটের সময়: ০৪:২৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬