Dhaka ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় জাতীয়তাবাদী অটো-রিক্সা ভ্যান শ্রমিক দলের ২১ সদস্যের কমিটি গঠন, সভাপতি মিলন ও সম্পাদক রায়হান জয়পুরহাট সীমান্তের শূন্য রেখা থেকে তিন বাংলাদেশি উধাও, বিজিবি-গ্রামবাসীর বক্তব্যে ভিন্নতা বন্যার্তদের পাশে গাজীপুর, ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে নন্দীগ্রামে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, ৭ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান নরসিংদীতে পরিচ্ছন্নকর্মী ববি বেগম হত্যা, পাঁচ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর টানা বৃষ্টিতে বাগেরহাটে বিপর্যস্ত জনজীবন, ক্ষতিগ্রস্ত ৭০২ হেক্টর ফসলি জমি গাইবান্ধায় অনুসন্ধানী প্রতিবেদনের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি বগুড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ গরুভর্তি ট্রাক ডাকাতির রহস্য উদঘাটন, ৩ ডাকাত গ্রেফতার, উদ্ধার ৭টি গরু সাবেক তিন শজিমেক শিক্ষার্থীর হাত ধরে বগুড়ায় প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সফল

বগুড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

এস.এম দৌলত (বগুড়া): “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) বেলা ১১টায় শহরতলীর বনানী এলাকায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন এস এম নূর-ই শাদীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং টিএমএসএস-এর উপনির্বাহী পরিচালক ডা. মো. মতিউর রহমান।

আরও পড়ুনঃ  সোনাতলায় জাতীয়তাবাদী অটো-রিক্সা ভ্যান শ্রমিক দলের ২১ সদস্যের কমিটি গঠন, সভাপতি মিলন ও সম্পাদক রায়হান

স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) মো. মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক (সিসি) ডা. মো. আতিকুর রহমান, জেলা ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইমরান নাজীর।

আরও পড়ুনঃ  বগুড়া চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্বভার হস্তান্তর

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রমে গত এক বছরে বিশেষ অবদান রাখায় জেলা ও উপজেলার শ্রেষ্ঠ ১৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট, সনদপত্র এবং একটি করে গাছের চারা প্রদান করা হয়। পরে প্রধান অতিথি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে একটি অর্জুন গাছের চারা রোপণ করেন।

আরও পড়ুনঃ  নন্দীগ্রামে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, ৭ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান

জেলা পরিবার পরিকল্পনা বিভাগ জানায়, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ১১ থেকে ১৩ জুলাই পর্যন্ত মাঠপর্যায়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি, মা ও শিশু স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।

এছাড়া সোমবার (১৩ জুলাই) বেলা ১টায় বগুড়া মহানগরের হাসনা জাহান (ভান্ডারী) বালিকা বিদ্যালয়ে স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মা সমাবেশেরও আয়োজন করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় জাতীয়তাবাদী অটো-রিক্সা ভ্যান শ্রমিক দলের ২১ সদস্যের কমিটি গঠন, সভাপতি মিলন ও সম্পাদক রায়হান

বগুড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেটের সময়: ০৬:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

এস.এম দৌলত (বগুড়া): “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) বেলা ১১টায় শহরতলীর বনানী এলাকায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন এস এম নূর-ই শাদীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং টিএমএসএস-এর উপনির্বাহী পরিচালক ডা. মো. মতিউর রহমান।

আরও পড়ুনঃ  সোনাতলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে যুবকের কারাদণ্ড, জরিমানা