
নিউজ ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি বলেছেন, “আমি বগুড়া ও জয়পুরহাট—উভয় জেলাকেই নিজের বাড়ি মনে করি। উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হবে না। মানুষের সেবায় কাজ করতে চাই।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে জয়পুরহাট প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ ও বিবেক। দেশের সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতের মতো আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা উন্নয়নের অংশীদার হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
জয়পুরহাট প্রেসক্লাব-এর সভাপতি আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আব্দুল
প্রতিবেদকের নাম 


















