Dhaka ০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পার্বতীপুরে মেলায় লটারির নামে জুয়া ও অশ্লীলতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন দুই কিডনি বিকল ছাত্রদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি কাজী রফিকুল ইসলাম বগুড়ায় জর্জ কোর্ট চত্বর থেকে সাড়ে ৪ লাখ টাকার জাল নোটসহ আটক ১ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা: ইসি নন্দীগ্রামের সবুজ প্রান্তরে শামুকখোল পাখির ঝাঁক, মুগ্ধ স্থানীয়রা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যান সমিতি ও মিনি ঠিকাদার কল্যান সমিতির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে টানা বর্ষণে সর্বস্বান্ত তরুণ উদ্যোক্তা, নষ্ট ৩০০ পেঁপে গাছ পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন মাদক কারবার বন্ধের দাবিতে পার্বতীপুরে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান

পার্বতীপুরে মেলায় লটারির নামে জুয়া ও অশ্লীলতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মহসিন আলী পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে চলমান মেলায় লটারির নামে জুয়া পরিচালনা এবং অশ্লীল কার্যক্রমের অভিযোগ তুলে তা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সর্বস্তরের জনগণ।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) জুমার নামাজের পর পার্বতীপুর শহীদ মিনার প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং মেলার নামে অনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, মেলার নামে লটারির মাধ্যমে জুয়ার প্রসার ঘটানো হচ্ছে এবং অশ্লীল কার্যক্রমের কারণে সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব কার্যক্রম তরুণ সমাজ ও শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলেও তারা অভিযোগ করেন।

বক্তারা অবিলম্বে লটারির নামে জুয়া ও অশ্লীল কার্যক্রম বন্ধ করে সুস্থ, নিরাপদ ও সামাজিক মূল্যবোধসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেন।

সমাবেশে বক্তব্য দেন এনসিপি নেতা সাজেদুর রহমান সাজু, মোস্তাকিম, আশরাফুল, হুমায়ূন কবির এবং পার্বতীপুর মনিহারী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইরফান আলী।

সমাবেশে পার্বতীপুরের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

পার্বতীপুরে মেলায় লটারির নামে জুয়া ও অশ্লীলতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

পার্বতীপুরে মেলায় লটারির নামে জুয়া ও অশ্লীলতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আপডেটের সময়: ০৪:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬