Dhaka ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পার্বতীপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমল চন্দ্রের বিরুদ্ধে ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৮ সময় দেখুন

মহসিন আলী পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে শহরের ঢাকা মোড় কোচস্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।

পৌর বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এ জেড এম মেনহাজুল হক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন মাস্টার।

আরও পড়ুনঃ  পার্বতীপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমল চন্দ্রের বিরুদ্ধে ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

কর্মসূচিতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে অংশ নেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে পার্বতীপুরে দলের অভ্যন্তরে দুটি পক্ষের পৃথক কর্মসূচি আহ্বানকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল।

দলীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হকের নেতৃত্বাধীন একটি পক্ষ এবং উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের নেতৃত্বাধীন অপর পক্ষ একই দিনে একই স্থানে কর্মসূচি আহ্বান করে।

এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে রেজওয়ানুল হক সমর্থিত পক্ষ তাদের কর্মসূচির তারিখ পরিবর্তন করে ২ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করে।

Tag :
জনপ্রিয় পোস্ট

পার্বতীপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমল চন্দ্রের বিরুদ্ধে ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেটের সময়: ১২:১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬