Dhaka ০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পার্বতীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বভার গ্রহণ শিবগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৫ বগুড়ার কাহালুতে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ মা কল্যাণ ফাউন্ডেশনের অর্ধযুগ পূর্তি উপলক্ষে সোনাতলায় বৃক্ষরোপণ কর্মসূচি সোনাতলা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অশালীন আচরণ ও কাজ বন্ধের হুমকির অভিযোগ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সোনাতলা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের ১,৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা সারিয়াকান্দিতে ক্রীড়া সামগ্রী ও পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণ, হাসপাতাল পরিদর্শনে এমপি কাজী রফিকুল ইসলাম পার্বতীপুর প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মামুন পার্বতীপুরে মেলায় লটারির নামে জুয়া ও অশ্লীলতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

পার্বতীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বভার গ্রহণ

মহসিন আলী পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের ঐতিহ্যবাহী পার্বতীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় পার্বতীপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ এবং পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর প্রেসক্লাবের আহ্বায়ক মো. আতাউর রহমান। প্রধান নির্বাচন কমিশনার মো. আলাউদ্দিন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা সাংবাদিকদের অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা, পেশাগত মানোন্নয়ন এবং প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হুসাইন রাজু বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।” তিনি নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন এবং প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮)
সভাপতি: মাহফুজুল ইসলাম রিপন
সহ-সভাপতি: মো. আমজাদ হোসেন
সাধারণ সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যুগ্ম সম্পাদক: মো. আব্দুল্লাহ আল মামুন (মিলন)
কোষাধ্যক্ষ: এ টি এম জোবায়ের উর রহমান (জবা)
দপ্তর সম্পাদক: মো. আবুল জলিল সরকার
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মো. ওয়াহেদুল ইসলাম

নির্বাহী সদস্য:
মো. মহসিন আলী, মো. নুর আলম সিদ্দিক, সাজেদুর রহমান নওশাদ এবং মো. হেলাল।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও সুধীজন নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নতুন নেতৃত্বের মাধ্যমে পার্বতীপুর প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Tag :

আপডেটের সময়: ০৪:২৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬