Dhaka ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৪০ বছরের ঐতিহাসিক সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়ায় মহানগর বিএনপির আনন্দ মিছিল নুরুল আমিনের বিরুদ্ধে বসতবাড়ি দখল ও নির্যাতনের অভিযোগে পার্বতীপুরে মানববন্ধন উলিপুরে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী স্থাপনের উপকরণ বিতরণ তেঁতুলিয়ায় ইউএনও’কে নিয়ে ‘মিথ্যা অপপ্রচার’-এর প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ, নিরাপদ কর্মপরিবেশের দাবি সবুজায়নের বার্তা ছড়িয়ে সারিয়াকান্দিতে মা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র জমা বগুড়ায় পথকুকুরকে নৃশংসভাবে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার সোনাতলার অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, প্রধান আসামি ইমরান গ্রেপ্তার তিন বছরেও চালু হয়নি ইসলামপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ

তেঁতুলিয়ায় ইউএনও’কে নিয়ে ‘মিথ্যা অপপ্রচার’-এর প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ, নিরাপদ কর্মপরিবেশের দাবি

সংবাদ আজকাল ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে তারা নিরাপদ ও সুষ্ঠু দাপ্তরিক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার নবীউল কারিম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মুক্তার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  তিন বছরেও চালু হয়নি ইসলামপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক বলেন, “একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা ও সাজানো অভিযোগ এনে তাঁর মান-সম্মান ক্ষুণ্ন করা অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী বলেন, “তেঁতুলিয়া উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের সুনাম রয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাটি আমাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ইউএনওর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে বলে আমরা মনে করি। আমরা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে জনসাধারণের সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুনঃ  জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়ায় মহানগর বিএনপির আনন্দ মিছিল

সমাবেশে বক্তব্য দেন তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনও। তিনি বলেন, “গত দুই বছরে ইউএনওর সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত থেকেছি। তাঁর বিরুদ্ধে কখনও কোনো অনিয়ম দেখিনি। একজন ভবঘুরে ও ভারসাম্যহীন নারীর মাধ্যমে ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষের অভিযোগ তোলার বিষয়টি আমার কাছে ভিত্তিহীন মনে হয়েছে। আমার জানামতে, ওই নারীর ছেলের চাকরির বিষয়ে উপজেলা পরিষদে কোনো আবেদনও করা হয়নি। তাই বিষয়টির নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ  সবুজায়নের বার্তা ছড়িয়ে সারিয়াকান্দিতে মা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

সমাবেশে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা দাবি করেন, ইউএনও আফরোজ শাহিন খসরুকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও সম্মানহানি করার উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সরকারি কর্মকর্তাদের জন্য নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, এ সমাবেশে বক্তারা ইউএনওর বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এবং তদন্তের ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি।

Tag :

১৪০ বছরের ঐতিহাসিক সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

তেঁতুলিয়ায় ইউএনও’কে নিয়ে ‘মিথ্যা অপপ্রচার’-এর প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ, নিরাপদ কর্মপরিবেশের দাবি

আপডেটের সময়: ১১:৪০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে তারা নিরাপদ ও সুষ্ঠু দাপ্তরিক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার নবীউল কারিম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মুক্তার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  ১৪০ বছরের ঐতিহাসিক সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ