Dhaka ০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন দাবি সারজিস আলমের নিখোঁজের ২৫ বছর পর মিলল বাক-প্রতিবন্ধী রুবির মরদেহ, হত্যাকারীদের ফাঁসির দাবিতে বগুড়ায় মানববন্ধন বগুড়ার সোনাতলায় গাঁজাসহ মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৭ মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বগুড়া বেকারী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ এ কেমন নিষ্ঠুরতা! নরসিংদীতে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ বদলগাছীতে সিএনজি-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই চালক সোনাতলায় জাতীয়তাবাদী অটো-রিক্সা ভ্যান শ্রমিক দলের ২১ সদস্যের কমিটি গঠন, সভাপতি মিলন ও সম্পাদক রায়হান জয়পুরহাট সীমান্তের শূন্য রেখা থেকে তিন বাংলাদেশি উধাও, বিজিবি-গ্রামবাসীর বক্তব্যে ভিন্নতা বন্যার্তদের পাশে গাজীপুর, ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে

ঢাকা মেডিকেল কলেজের কর্মকর্তার বক্তব্যের প্রতিবাদে সোনাতলায় ফারিয়ার মানববন্ধন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: ঢাকা মেডিকেল কলেজের এক প্রশাসনিক কর্মকর্তার বক্তব্যে ফারিয়া সদস্যদের “দালাল” আখ্যায়িত করার প্রতিবাদে বগুড়ার সোনাতলায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলার সোনালী ব্যাংক মোড়ে সোনাতলা ফারিয়া শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সদস্যরা অংশ নেন।

আরও পড়ুনঃ  এ কেমন নিষ্ঠুরতা! নরসিংদীতে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল

বক্তারা বলেন, ফারিয়া সদস্যরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের বিভিন্ন সেবামূলক কার্যক্রমে কাজ করে আসছেন। একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের কর্মকর্তার এমন মন্তব্যে সারা দেশের ফারিয়া সদস্যদের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। তারা অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার এবং সংশ্লিষ্ট কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুনঃ  মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বগুড়া বেকারী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা ফারিয়া শাখার সভাপতি মো. রুহুল আমিন রঞ্জু। বক্তব্য দেন শাখার সাধারণ সম্পাদক মো. আল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. জিল্লুর রহমান, প্রচার সম্পাদক মো. দুলাল মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  জয়পুরহাট সীমান্তের শূন্য রেখা থেকে তিন বাংলাদেশি উধাও, বিজিবি-গ্রামবাসীর বক্তব্যে ভিন্নতা

মানববন্ধন শেষে বক্তারা তাদের ৬ দফা দাবি তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

Tag :
জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন দাবি সারজিস আলমের

ঢাকা মেডিকেল কলেজের কর্মকর্তার বক্তব্যের প্রতিবাদে সোনাতলায় ফারিয়ার মানববন্ধন

আপডেটের সময়: ০৮:১১:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: ঢাকা মেডিকেল কলেজের এক প্রশাসনিক কর্মকর্তার বক্তব্যে ফারিয়া সদস্যদের “দালাল” আখ্যায়িত করার প্রতিবাদে বগুড়ার সোনাতলায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলার সোনালী ব্যাংক মোড়ে সোনাতলা ফারিয়া শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সদস্যরা অংশ নেন।

আরও পড়ুনঃ  মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বগুড়া বেকারী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ

বক্তারা বলেন, ফারিয়া সদস্যরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের বিভিন্ন সেবামূলক কার্যক্রমে কাজ করে আসছেন। একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের কর্মকর্তার এমন মন্তব্যে সারা দেশের ফারিয়া সদস্যদের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। তারা অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার এবং সংশ্লিষ্ট কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুনঃ  বদলগাছীতে সিএনজি-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই চালক

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা ফারিয়া শাখার সভাপতি মো. রুহুল আমিন রঞ্জু। বক্তব্য দেন শাখার সাধারণ সম্পাদক মো. আল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. জিল্লুর রহমান, প্রচার সম্পাদক মো. দুলাল মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  বন্যার্তদের পাশে গাজীপুর, ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে