Dhaka ০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরু, ভোটার ৩৪৯ সংসদ সদস্য লিখিত ক্ষমা ও ক্ষতিপূরণের পর সোনাতলা রেলস্টেশনে কাজে ফিরলেন কর্মকর্তা-কর্মচারীরা বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড বগুড়ায় বেপরোয়া কিশোর গ্যাং, জালাল গ্রুপের ১১জন গ্রেপ্তার বগুড়ার সোনাতলায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে রেলস্টেশনে হামলার অভিযোগ পার্বতীপুরে সন্তান নিয়ে দাম্পত্য বিরোধ তুঙ্গে, হুমকি-ভয়ভীতির অভিযোগে দিশেহারা স্বামী সোনাতলার বালুয়াহাট স্ট্যান্ড আঞ্চলিক অটোরিক্সা-ভ্যান শ্রমিক দলের কমিটি ঘোষণা সোনাতলায় ব্র্যাকের বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প, চিকিৎসা পেলেন ৫৪৫ জন সোনাতলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি, সতর্কতায় কুড়িগ্রাম

সংবাদ আজকাল ডেস্ক: টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে তিস্তার চর ও দ্বীপচরের নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। নতুন করে বন্যার আশঙ্কায় উদ্বেগে রয়েছেন নদীতীরবর্তী বাসিন্দারা।

বুধবার (৮ জুলাই) সকালে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী, তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে মাত্র তিন ঘণ্টায় পানির উচ্চতা ১৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আরও পড়ুনঃ  সোনাতলার বালুয়াহাট স্ট্যান্ড আঞ্চলিক অটোরিক্সা-ভ্যান শ্রমিক দলের কমিটি ঘোষণা

এদিকে দুধকুমার ও ধরলা নদীর কয়েকটি পয়েন্টেও পানির উচ্চতা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় চিলমারী উপজেলায় ১৫০ মিলিমিটার, পাটেশ্বরীতে ৫৪ মিলিমিটার এবং কুড়িগ্রাম সদরে ৫২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিস্তা তীরবর্তী ঘড়িয়ালডাঙ্গা চরের বাসিন্দারা জানান, পানি বাড়তে থাকায় ফসলি জমি ও বসতভিটায় পানি ঢুকতে শুরু করেছে। একই সঙ্গে নদীভাঙনের ঝুঁকিও বেড়েছে।

জেলা চর উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইয়েদ আহমেদ বাবু বলেন, বন্যা ও নদীভাঙনের কারণে চরাঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা এবং নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বেনজির আহমেদ জানান, বন্যা মোকাবিলায় জেলার বিভিন্ন উপজেলায় ২৮৫ মেট্রিক টন জিআর চাল, ১ লাখ ৬২ হাজার টাকা এবং ৮০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ রাখা হয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, উজানে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে আগামী কয়েক ঘণ্টার মধ্যে তিস্তাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা স্পর্শ করতে পারে। তাই নদীতীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি, সতর্কতায় কুড়িগ্রাম

আপডেটের সময়: ০৭:০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬