Dhaka ০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় নাশকতা মামলার আসামি গ্রেফতার সোনাতলায় দুই যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড রাতের বাসে গোপন অভিযান, ১০৩ প্যারাকিট টিয়া উদ্ধার সান্তাহার স্টেশনে মাদক সেবন করে মাতলামি, যুবকের ২ মাসের কারাদণ্ড সোনাতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৬ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা ওসি কবির হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে সোনাতলায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ সোনাতলায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনাতলায় অবৈধ বালু উত্তোলন, তাতীদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে প্রতিমন্ত্রীর পরিদর্শন: ‘নগরী পানির ওপর ভাসছে না’—মীর শাহে আলম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:১৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৩০১ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্কঃ সংসদে উত্থাপিত জলাবদ্ধতার বিষয়টি গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রাম সফরে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় নগরীর প্রবর্তক মোড় এলাকায় জলাবদ্ধতা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না। শুষ্ক মৌসুমে নগরী যেমন থাকে, বর্তমানে তেমনই রয়েছে।

তিনি জানান, খাল নির্মাণ ও সংস্কারকাজ চলমান থাকায় কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হয়েছিল। তবে ইতোমধ্যে পানি নিষ্কাশন শুরু হয়েছে এবং আগামীকাল সকালের মধ্যেই অবশিষ্ট পানি সরে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মীর শাহে আলম বলেন, অতিবৃষ্টির কারণে কিছু স্থানে পানি জমলেও তা দ্রুত অপসারণ করা হয়েছে। প্রায় ৬০ কিলোমিটার আয়তনের চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার মধ্যে অল্প কিছু জায়গায় পানি জমেছিল, যা বড় কোনো সংকট নয়। পরিস্থিতি সরেজমিনে দেখতে তিনি নিজেও পানির মধ্য দিয়ে হেঁটে পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী আরও জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে ৩৬টি খাল সংস্কার ও পুনর্নির্মাণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর মধ্যে ৩০টির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং কয়েকটি শেষ পর্যায়ে রয়েছে। প্রবর্তক মোড় সংলগ্ন হিজড়া খালে নির্মাণকাজের জন্য দেওয়া অস্থায়ী ব্যারিকেডের কারণে পানি প্রবাহে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছিল। আগামী পাঁচ দিনের মধ্যে ওই ব্যারিকেড অপসারণ করে খালটি সচল করা হবে।

নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, বিভিন্ন সংস্থার সমন্বয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাময়িক ভোগান্তি থাকলেও তা নিরসনে সংশ্লিষ্ট সবাই কাজ করছে। আসন্ন বর্ষা মৌসুমে যাতে জলাবদ্ধতা সমস্যা না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় নাশকতা মামলার আসামি গ্রেফতার

প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে প্রতিমন্ত্রীর পরিদর্শন: ‘নগরী পানির ওপর ভাসছে না’—মীর শাহে আলম

আপডেটের সময়: ০১:১৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬