Dhaka ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি, বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল সোনাতলায় অনলাইন পোর্টাল ‘সংবাদ আজকাল’-এর ১৬ বছরে পদার্পণ, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও কুরআন খতম উপলক্ষে ওয়াজ মাহফিল নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন সোনাতলায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার, আদালতে প্রেরণ সোনাতলা উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা-হান্নান সভাপতি, বাবু সম্পাদক সোনাতলায় ব্রি ধান ১০৩-এর ফসল কর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত বালুয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা মিজানুর রহমান মিজান

ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি, বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৫৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৪৫ সময় দেখুন

স্টাফ রিপোর্টার: বগুড়ায় ধূমপানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি করাকে কেন্দ্র করে মনিরুল ইসলাম গালিব (১৫) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের খান্দার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহত গালিব বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। সে শহরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার মাহবুব হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পেছনে বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছিল গালিব। এ সময় সে ধূমপান করছিল। স্থানীয় মিশু (২১) নামে এক যুবক তার ধূমপানের দৃশ্য মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গালিবের কাছে ৫০০ টাকা দাবি করেন তিনি।

এ নিয়ে গালিবের সঙ্গে মিশু ও তাঁর বন্ধু রোহিত বাবুর (২১) বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মিশু ও রোহিত বাবু গালিবের বুক ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন বলে জানা গেছে।

পরে গুরুতর আহত অবস্থায় গালিবকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, এ ঘটনায় জড়িত মিশু, বাবু ও জিসান নামে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে বৃহস্পতিবার রাতেই অভিযান চালানো হয়েছে। নিহত গালিবের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি, বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা

ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি, বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা

আপডেটের সময়: ০২:৫৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬