Dhaka ১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন সোনাতলায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার, আদালতে প্রেরণ সোনাতলা উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা-হান্নান সভাপতি, বাবু সম্পাদক সোনাতলায় ব্রি ধান ১০৩-এর ফসল কর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত বালুয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা মিজানুর রহমান মিজান এইচএসসি পরীক্ষায় সোনাতলার কলেজগুলোর বেহাল দশা, ফলাফল নিয়ে উদ্বেগ অনুমতি ও জুতা খোলার বাধ্যবাধকতা নেই, জনবান্ধব উদ্যোগে প্রশংসিত বরুড়ার ইউএনও সোনাতলার ঘোড়াপীর রোডে ৩০০ মিটার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন পার্বতীপুরে কালভার্টের পানি নিষ্কাশন পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে কয়েক হাজার মানুষ দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সোনাতলায় বিএনপির সমাবেশ

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা—স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)। শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা, সুপ্ত প্রতিভা বিকাশ এবং নতুন প্রজন্মকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুনঃ  সোনাতলা উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা-হান্নান সভাপতি, বাবু সম্পাদক

এ উপলক্ষে বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ হলরুমে বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে আমন্ত্রিত অতিথি, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন, সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, উপজেলা কৃষকদলের সভাপতি এমদাদুল হক বাদশাসহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুধীজন।

আরও পড়ুনঃ  সোনাতলায় ব্রি ধান ১০৩-এর ফসল কর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত

উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন শেষে সোনাতলা উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।

আয়োজকদের প্রত্যাশা, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি তৈরি এবং স্থানীয় পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার সুযোগ সৃষ্টি হবে। এর মধ্য দিয়ে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা উঠে আসবে।

Tag :

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন

আপডেটের সময়: ০৮:০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা—স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)। শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা, সুপ্ত প্রতিভা বিকাশ এবং নতুন প্রজন্মকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুনঃ  বালুয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা মিজানুর রহমান মিজান

এ উপলক্ষে বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ হলরুমে বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে আমন্ত্রিত অতিথি, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন, সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, উপজেলা কৃষকদলের সভাপতি এমদাদুল হক বাদশাসহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুধীজন।

আরও পড়ুনঃ  সোনাতলায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার, আদালতে প্রেরণ