Dhaka ০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাতের বাসে গোপন অভিযান, ১০৩ প্যারাকিট টিয়া উদ্ধার সান্তাহার স্টেশনে মাদক সেবন করে মাতলামি, যুবকের ২ মাসের কারাদণ্ড সোনাতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৬ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা ওসি কবির হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে সোনাতলায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ সোনাতলায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনাতলায় অবৈধ বালু উত্তোলন, তাতীদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১

রাতের বাসে গোপন অভিযান, ১০৩ প্যারাকিট টিয়া উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:০০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ায় বিদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসে তল্লাশি চালিয়ে ১০৩টি প্যারাকিট টিয়া পাখি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, কয়েকজন পাখি ব্যবসায়ী বিপুলসংখ্যক প্যারাকিট টিয়া পাখি বিদেশে পাচারের উদ্দেশ্যে পরিবহন করছেন। পরে রাত আনুমানিক ১১টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার, শিবগঞ্জ সার্কেলের রবিউল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় অভিযান চালায়।

আরও পড়ুনঃ  সোনাতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

এ সময় নওগাঁ থেকে ঢাকাগামী আল-বাকারা ট্রাভেলস নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসটির সাইড বক্সের ভেতরে রাখা ১০টি প্লাস্টিকের খাঁচা থেকে ১০৩টি প্যারাকিট টিয়া পাখি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পাখিগুলো প্লাস্টিকের খাঁচায় পরিবহন করা হচ্ছিল। এগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কোথায় নেওয়া হচ্ছিল, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে।

পরে উদ্ধার করা পাখিগুলো পুলিশের হেফাজতে রাখা হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে প্যারাকিট টিয়া পাখিগুলো অবমুক্ত করার কথা রয়েছে।

পাখি উদ্ধার ও অবমুক্তির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :

রাতের বাসে গোপন অভিযান, ১০৩ প্যারাকিট টিয়া উদ্ধার

রাতের বাসে গোপন অভিযান, ১০৩ প্যারাকিট টিয়া উদ্ধার

আপডেটের সময়: ১২:০০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬