Dhaka ১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১ পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কবির হোসেন মিলন সোনাতলায় প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের মামলা সোনাতলা মহিলা কলেজে ছাত্রীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ সোনাতলায় ৩৫ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক সোনাতলায় উন্নয়নের ছোঁয়া, গোপাই শাহবাজপুরে সড়কের সিসি ঢালাই উদ্বোধন সারিয়াকান্দিতে ছাত্রদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সোনাতলায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৩৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

মহসিন আলী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় পার্বতীপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ। তিনি বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হকের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচিকে কেন্দ্র করে অগণতান্ত্রিক, অসাংগঠনিক ও অবৈধভাবে নিজ উদ্যোগে স্থানীয় উপজেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ভণ্ডুলের চেষ্টা চালানো হচ্ছে।

এ সময় পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত স্বতন্ত্র প্রার্থীর শহরের ঢাকা মোড়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের খবরের তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, বিএনপির পূর্বঘোষিত স্থানে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের ঘোষণা রয়েছে। এর বাইরে অন্য কোনো স্থানে কর্মসূচি পালনের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পাঁয়তারা চলছে, যা অত্যন্ত ন্যক্কারজনক।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন সাদো, মাহবুব রশিদ সংগ্রাম, মোখলেছুর রহমান, রবিউল ইসলাম বাবু, শরিফুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন

পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন

আপডেটের সময়: ০১:৩৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬