Dhaka ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন দুই কিডনি বিকল ছাত্রদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি কাজী রফিকুল ইসলাম বগুড়ায় জর্জ কোর্ট চত্বর থেকে সাড়ে ৪ লাখ টাকার জাল নোটসহ আটক ১ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা: ইসি নন্দীগ্রামের সবুজ প্রান্তরে শামুকখোল পাখির ঝাঁক, মুগ্ধ স্থানীয়রা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যান সমিতি ও মিনি ঠিকাদার কল্যান সমিতির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে টানা বর্ষণে সর্বস্বান্ত তরুণ উদ্যোক্তা, নষ্ট ৩০০ পেঁপে গাছ পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন মাদক কারবার বন্ধের দাবিতে পার্বতীপুরে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি কাজী রফিকুল ইসলামের

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১৫ সময় দেখুন

এস এম দৌলত, বগুড়া: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় বগুড়া শহরের সাতমাথায় সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত নারী-পুরুষ অংশ নেন।

নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সোহরাব হোসেন লাইজুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াদুদ।

এ সময় বক্তব্য দেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক নুরুল হুদা, মহানগর বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বিদ্যুৎ, নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রায়হান আলী দেওয়ান, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ সুলতান, পিডিবি বগুড়ার সাবেক সিবিএ সভাপতি মোশারফ হোসেন, মহানগর বিএনপির সহ-প্রবাসী বিষয়ক সম্পাদক আকতার হোসেন নয়ন, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আহসান ছাব্বির সোহাগ, হায়দার আলী, মো. ওমেক্স, বগুড়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক বেলাল হোসেন, গোলাম মোস্তফা, একেএম আবুল কালাম আজাদ, একরাম হোসেন, আবু তালেব ও আল আমিন সরকারসহ আরও অনেকে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যান সমিতি ও মিনি ঠিকাদার কল্যান সমিতির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত

বক্তারা বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে নেসকো গঠন করা হয়। ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর নেসকোর ৫১তম পরিচালনা পর্ষদের সভায় ১৬ জেলার ভৌগোলিক কেন্দ্রস্থল হিসেবে বগুড়া জেলা সদরে প্রধান কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেটি রাজশাহীর হেতেম খাঁ এলাকায় বিউবোর প্রধান প্রকৌশলীর পুরোনো ভবনে স্থাপন করা হয়।

আরও পড়ুনঃ  বগুড়ায় জর্জ কোর্ট চত্বর থেকে সাড়ে ৪ লাখ টাকার জাল নোটসহ আটক ১

তাদের দাবি, প্রধান কার্যালয় রাজশাহীতে থাকায় দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের যাতায়াতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে। অন্যদিকে বগুড়ার বিউবোর পুরোনো ক্যাম্পাসে প্রধান কার্যালয় স্থানান্তর করা হলে অতিরিক্ত ভবন ভাড়া বা অবকাঠামো নির্মাণের প্রয়োজন হবে না। এতে সরকারি অর্থ সাশ্রয়ের পাশাপাশি গ্রাহকসেবাও আরও গতিশীল হবে।
বক্তারা আরও জানান, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দপ্তর থেকে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের বিষয়ে একটি পত্র বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে ৩ মার্চ বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা একজন সচিবের নেতৃত্বে সম্ভাব্যতা যাচাই কমিটি গঠন করে। ওই কমিটিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন প্রতিনিধিকেও অন্তর্ভুক্ত করা হয়। কমিটি বগুড়ার পুরোনো বিউবো ক্যাম্পাস পরিদর্শন করে সদর দপ্তর বগুড়ায় স্থানান্তরের পক্ষে মতামত দিয়েছে বলে দাবি করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দিয়ে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল বলেন, সিস্টেম লস কমানো, রাজস্ব আদায় বৃদ্ধি, কর্মঘণ্টা ও জ্বালানি সাশ্রয়, ভ্রমণ ব্যয় হ্রাস এবং গ্রাহকসেবার মান উন্নয়নের স্বার্থে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তর করা প্রয়োজন। তিনি বলেন, এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর পর সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন

আপডেটের সময়: ০৯:৫২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬