Dhaka ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সবুজায়নের বার্তা ছড়িয়ে সারিয়াকান্দিতে মা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র জমা বগুড়ায় পথকুকুরকে নৃশংসভাবে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার সোনাতলার অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, প্রধান আসামি ইমরান গ্রেপ্তার তিন বছরেও চালু হয়নি ইসলামপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ বগুড়ার সোনাতলায় শতাধিক নেতাকর্মীসহ গণঅধিকার পরিষদে পুনরায় যোগদান শিবগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে বাদল-হিরু পরিষদের মতবিনিময় সভা, সমর্থন চাইলেন প্রার্থীরা বগুড়ায় ডাক বিভাগের কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে জিগাতলা ও কুতুবখালী খালে টাস্কফোর্সের বিশেষ অভিযান, দুই ভবন মালিককে ১ লাখ টাকা জরিমানা, নেতৃত্বে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সোনাতলার অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, প্রধান আসামি ইমরান গ্রেপ্তার

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার সোনাতলা থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার ১৩ বছর বয়সী ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব। একই সঙ্গে মামলার প্রধান আসামি মো. ইমরান হোসেন (১৮)কে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, সোনাতলা থানার এফআইআর নং-২, জিআর নং-৭৩, তারিখ ১ জুন ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় দায়ের হওয়া মামলার এজাহার অনুযায়ী, গত ২৯ মে সকাল আনুমানিক ১০টায় ভিকটিম (১৩) নিজ বাড়ির পেছনের আধাপাকা সড়কে ঘুরতে বের হলে প্রধান আসামি মো. ইমরান হোসেনসহ অন্যান্য আসামিরা তাকে জোরপূর্বক অপহরণ করে নম্বরবিহীন একটি মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ভিকটিমের সন্ধান না পেয়ে সোনাতলা থানায় অপহরণ মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ  বগুড়ার সোনাতলায় শতাধিক নেতাকর্মীসহ গণঅধিকার পরিষদে পুনরায় যোগদান

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার পলাতক প্রধান আসামি মো. ইমরান হোসেন গ্রেপ্তার এড়াতে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার লতিফপুর এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প এবং র‌্যাব-১, সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের যৌথ আভিযানিক দল সোমবার (২৯ জুন) রাতে লতিফপুর এলাকায় জনৈক জসিম উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  বগুড়ায় পথকুকুরকে নৃশংসভাবে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

অভিযানে সোনাতলা উপজেলার হাঁসরাজ গ্রামের জহুরুল ইসলামের ছেলে মো. ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই সময় সোনাতলা উপজেলার পশ্চিম তেকানী গ্রামের শফিকুল ইসলামের ১৩ বছর বয়সী কন্যাকে উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  শিবগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে বাদল-হিরু পরিষদের মতবিনিময় সভা, সমর্থন চাইলেন প্রার্থীরা

গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধার হওয়া ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Tag :
জনপ্রিয় পোস্ট

সবুজায়নের বার্তা ছড়িয়ে সারিয়াকান্দিতে মা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

সোনাতলার অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, প্রধান আসামি ইমরান গ্রেপ্তার

আপডেটের সময়: ১২:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার সোনাতলা থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার ১৩ বছর বয়সী ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব। একই সঙ্গে মামলার প্রধান আসামি মো. ইমরান হোসেন (১৮)কে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, সোনাতলা থানার এফআইআর নং-২, জিআর নং-৭৩, তারিখ ১ জুন ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় দায়ের হওয়া মামলার এজাহার অনুযায়ী, গত ২৯ মে সকাল আনুমানিক ১০টায় ভিকটিম (১৩) নিজ বাড়ির পেছনের আধাপাকা সড়কে ঘুরতে বের হলে প্রধান আসামি মো. ইমরান হোসেনসহ অন্যান্য আসামিরা তাকে জোরপূর্বক অপহরণ করে নম্বরবিহীন একটি মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ভিকটিমের সন্ধান না পেয়ে সোনাতলা থানায় অপহরণ মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ  শিবগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে বাদল-হিরু পরিষদের মতবিনিময় সভা, সমর্থন চাইলেন প্রার্থীরা

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার পলাতক প্রধান আসামি মো. ইমরান হোসেন গ্রেপ্তার এড়াতে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার লতিফপুর এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প এবং র‌্যাব-১, সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের যৌথ আভিযানিক দল সোমবার (২৯ জুন) রাতে লতিফপুর এলাকায় জনৈক জসিম উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র জমা

অভিযানে সোনাতলা উপজেলার হাঁসরাজ গ্রামের জহুরুল ইসলামের ছেলে মো. ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই সময় সোনাতলা উপজেলার পশ্চিম তেকানী গ্রামের শফিকুল ইসলামের ১৩ বছর বয়সী কন্যাকে উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বগুড়ায় ডাক বিভাগের কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ