
নিজস্ব প্রতিবেদক: বগুড়া শহরের দত্তবাড়িতে অবস্থিত শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল–এর নতুন পরিচালনা কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
নবগঠিত এ কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম–কে সভাপতি এবং আমিনুল হক দেওয়ান সজলকে পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম.আর ইসলাম স্বাধীন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব মো. আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ অ্যাডভোকেট মেহেদুল ইসলাম, এইচ এম মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি, অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ এবং ডা. মো. ইউনুস আলী।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নবগঠিত এই কমিটি হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
প্রতিবেদকের নাম 


















