Dhaka ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রামিসা হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর গাবতলীতে ৫ মাসের শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য, বাবার বিরুদ্ধে হত্যার অভিযোগ নরসিংদীতে শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বতীপুরে ৬ সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ বাতিলের দাবিতে মানববন্ধন, পিবিআই প্রতিবেদন প্রত্যাখ্যান দুপচাঁচিয়ায় চেতনানাশক দিয়ে ইজিবাইক চুরির চেষ্টা, গ্রেফতার ৩ বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক এম আর ইসলাম স্বাধীন পার্বতীপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে “ভূমি সেবা সপ্তাহ ২০২৬” উদ্বোধন সোনাতলায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন জমির বিরোধে শিবগঞ্জে ঝরল দুই প্রাণ পার্বতীপুরে ৫০০ মিটার গ্রামীণ রাস্তা এইচবিবি করণের উদ্বোধন

রামিসা হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাত প্রায় ১০টার দিকে মন্ত্রিসভার বৈঠক শেষে রাজধানীর পল্লবীতে রামিসার বাসায় যান তিনি। সেখানে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান।

এ সময় প্রধানমন্ত্রী নিহত শিশু রামিসা আক্তারের বাবার কাঁধে হাত রেখে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন। তিনি বলেন, এমন নির্মম ও বর্বরোচিত ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

আরও পড়ুনঃ  দুপচাঁচিয়ায় চেতনানাশক দিয়ে ইজিবাইক চুরির চেষ্টা, গ্রেফতার ৩

প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, সরকার এই ঘটনার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তদন্তে কোনো ধরনের গাফিলতি বা প্রভাব খাটানোর সুযোগ দেওয়া হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

আরও পড়ুনঃ  বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক এম আর ইসলাম স্বাধীন

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমানসহ আরও অনেকে।

আরও পড়ুনঃ  গাবতলীতে ৫ মাসের শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য, বাবার বিরুদ্ধে হত্যার অভিযোগ

রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে শিশু নির্যাতন ও নারী-শিশু নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

রামিসা হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর

রামিসা হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর

আপডেটের সময়: ০১:০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাত প্রায় ১০টার দিকে মন্ত্রিসভার বৈঠক শেষে রাজধানীর পল্লবীতে রামিসার বাসায় যান তিনি। সেখানে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান।

এ সময় প্রধানমন্ত্রী নিহত শিশু রামিসা আক্তারের বাবার কাঁধে হাত রেখে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন। তিনি বলেন, এমন নির্মম ও বর্বরোচিত ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

আরও পড়ুনঃ  বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক এম আর ইসলাম স্বাধীন

প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, সরকার এই ঘটনার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তদন্তে কোনো ধরনের গাফিলতি বা প্রভাব খাটানোর সুযোগ দেওয়া হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

আরও পড়ুনঃ  সোনাগাজীতে এক ঘণ্টার কালবৈশাখী ঝড়ে তাণ্ডব, বিদ্যুৎ বিপর্যয়