Dhaka ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন দাবি সারজিস আলমের নিখোঁজের ২৫ বছর পর মিলল বাক-প্রতিবন্ধী রুবির মরদেহ, হত্যাকারীদের ফাঁসির দাবিতে বগুড়ায় মানববন্ধন বগুড়ার সোনাতলায় গাঁজাসহ মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৭ মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বগুড়া বেকারী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ এ কেমন নিষ্ঠুরতা! নরসিংদীতে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ বদলগাছীতে সিএনজি-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই চালক সোনাতলায় জাতীয়তাবাদী অটো-রিক্সা ভ্যান শ্রমিক দলের ২১ সদস্যের কমিটি গঠন, সভাপতি মিলন ও সম্পাদক রায়হান জয়পুরহাট সীমান্তের শূন্য রেখা থেকে তিন বাংলাদেশি উধাও, বিজিবি-গ্রামবাসীর বক্তব্যে ভিন্নতা বন্যার্তদের পাশে গাজীপুর, ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ৩ চোর-মাদক কারবারিসহ আটক ৮

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযানে ৩ জন পেশাদার চোর ও মাদক কারবারিসহ মোট ৮ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মোঃ সামিউল ইসলাম ওরফে হিরো আহম্মেদ ওরফে ছোটন (২৭), মোঃ রুহুল আমিন প্রাং খসরু (৪৫) এবং মোঃ পিয়ার উদ্দীন (৩৪)। এদের বিরুদ্ধে মাদক ও চুরি সংক্রান্ত একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  সোনাতলায় জাতীয়তাবাদী অটো-রিক্সা ভ্যান শ্রমিক দলের ২১ সদস্যের কমিটি গঠন, সভাপতি মিলন ও সম্পাদক রায়হান

পুলিশ জানায়, আটক সামিউল ইসলামের বিরুদ্ধে ১০টি, রুহুল আমিন প্রাং খসরুর বিরুদ্ধে ২টি এবং পিয়ার উদ্দীনের বিরুদ্ধে ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এছাড়া অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত আরও ৫ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— মোঃ শহিদুল ইসলাম (৪৫), মোঃ ছামছুল মিয়া (৫৫), মোঃ সন্দেশ মিয়া (৬৫), মোঃ লোকমান প্রাং (৫৫) ও মোছাঃ শরিফুন বেওয়া (৪০)।

আরও পড়ুনঃ  জয়পুরহাট সীমান্তের শূন্য রেখা থেকে তিন বাংলাদেশি উধাও, বিজিবি-গ্রামবাসীর বক্তব্যে ভিন্নতা

আটক ব্যক্তিদের থানায় নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সারিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, জনবল সংকট থাকা সত্ত্বেও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন অপরাধের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন।

আরও পড়ুনঃ  বগুড়ার সোনাতলায় গাঁজাসহ মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৭

পুলিশ সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে এলাকাভিত্তিক সামাজিক সচেতনতা ও তথ্য সহযোগিতা কামনা করেছে। পাশাপাশি তথ্যদাতার পরিচয় গোপন রাখার নিশ্চয়তাও দিয়েছে থানা পুলিশ।

Tag :
জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন দাবি সারজিস আলমের

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ৩ চোর-মাদক কারবারিসহ আটক ৮

আপডেটের সময়: ০৫:২৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযানে ৩ জন পেশাদার চোর ও মাদক কারবারিসহ মোট ৮ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মোঃ সামিউল ইসলাম ওরফে হিরো আহম্মেদ ওরফে ছোটন (২৭), মোঃ রুহুল আমিন প্রাং খসরু (৪৫) এবং মোঃ পিয়ার উদ্দীন (৩৪)। এদের বিরুদ্ধে মাদক ও চুরি সংক্রান্ত একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  বগুড়ার সোনাতলায় গাঁজাসহ মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৭

পুলিশ জানায়, আটক সামিউল ইসলামের বিরুদ্ধে ১০টি, রুহুল আমিন প্রাং খসরুর বিরুদ্ধে ২টি এবং পিয়ার উদ্দীনের বিরুদ্ধে ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এছাড়া অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত আরও ৫ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— মোঃ শহিদুল ইসলাম (৪৫), মোঃ ছামছুল মিয়া (৫৫), মোঃ সন্দেশ মিয়া (৬৫), মোঃ লোকমান প্রাং (৫৫) ও মোছাঃ শরিফুন বেওয়া (৪০)।

আরও পড়ুনঃ  সোনাতলায় জাতীয়তাবাদী অটো-রিক্সা ভ্যান শ্রমিক দলের ২১ সদস্যের কমিটি গঠন, সভাপতি মিলন ও সম্পাদক রায়হান

আটক ব্যক্তিদের থানায় নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সারিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, জনবল সংকট থাকা সত্ত্বেও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন অপরাধের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন।

আরও পড়ুনঃ  মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বগুড়া বেকারী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ