Dhaka ০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়া-জয়পুরহাটকে নিজের বাড়ি মনে করি, সুরাইয়া জেরিন রনি এমপি শাহ আমানতে নিষিদ্ধ বিউটি ক্রিম ও ২২ লাখ টাকার সিগারেট জব্দ ছিনতাই ও হুমকির অভিযোগে সাঘাটায় আটক ২ বগুড়ায় চার দফা দাবিতে শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবকের পায়ের রগ কর্তন, থানায় মামলা তীব্র গরমে এসএসসি কেন্দ্রগুলোতে অভিভাবকদের শরবত বিতরণ, ছাত্রদল নেতা রবিনের ব্যতিক্রমী উদ্যোগ বগুড়ার মহাস্থানগড়ে শেষ বৈশাখী মেলা হাজারো মানুষের ঢল, উৎসবমুখর জনপদ দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা নিহত সন্তানের জন্য দুধ, মা-স্ত্রীর কাপড় আনতে গিয়ে নিখোঁজ অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার জঙ্গলে

শাহ আমানতে নিষিদ্ধ বিউটি ক্রিম ও ২২ লাখ টাকার সিগারেট জব্দ

সংবাদ আজকাল ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার রাত ৯টার দিকে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন টার্মিনালে যৌথ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানে বিমানবন্দর এনএসআই, কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স অংশ নেয়।

আরও পড়ুনঃ  হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কাস্টমস সূত্র জানায়, অভিযানে মোট ১ হাজার ১২৮ কার্টন সিগারেট এবং ২০০ পিস আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করা হয়েছে। জব্দ করা সিগারেট থেকে সম্ভাব্য রাজস্বের পরিমাণ প্রায় ২২ লাখ ৫৬ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  সোনাতলার হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলামের ইন্তেকাল

আটক যাত্রীরা হলেন- সেলিম উল্লাহ, রায়হান উদ্দিন ও মনসুরুল আলম। উদ্ধার করা পণ্যগুলো ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে জড়িত তিন যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  বগুড়ায় ৩০ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, “আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ ও সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্সের নজরদারি অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়া-জয়পুরহাটকে নিজের বাড়ি মনে করি, সুরাইয়া জেরিন রনি এমপি

শাহ আমানতে নিষিদ্ধ বিউটি ক্রিম ও ২২ লাখ টাকার সিগারেট জব্দ

আপডেটের সময়: ০৭:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার রাত ৯টার দিকে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন টার্মিনালে যৌথ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানে বিমানবন্দর এনএসআই, কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স অংশ নেয়।

আরও পড়ুনঃ  বগুড়ায় চার দফা দাবিতে শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

কাস্টমস সূত্র জানায়, অভিযানে মোট ১ হাজার ১২৮ কার্টন সিগারেট এবং ২০০ পিস আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করা হয়েছে। জব্দ করা সিগারেট থেকে সম্ভাব্য রাজস্বের পরিমাণ প্রায় ২২ লাখ ৫৬ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী 

আটক যাত্রীরা হলেন- সেলিম উল্লাহ, রায়হান উদ্দিন ও মনসুরুল আলম। উদ্ধার করা পণ্যগুলো ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে জড়িত তিন যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  ঝালকাঠিতে শহীদ শরীফ ওসমান হাদীর বিচার দাবিতে সভা ও বিক্ষোভ মিছিল