Dhaka ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়া-জয়পুরহাটকে নিজের বাড়ি মনে করি, সুরাইয়া জেরিন রনি এমপি শাহ আমানতে নিষিদ্ধ বিউটি ক্রিম ও ২২ লাখ টাকার সিগারেট জব্দ ছিনতাই ও হুমকির অভিযোগে সাঘাটায় আটক ২ বগুড়ায় চার দফা দাবিতে শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবকের পায়ের রগ কর্তন, থানায় মামলা তীব্র গরমে এসএসসি কেন্দ্রগুলোতে অভিভাবকদের শরবত বিতরণ, ছাত্রদল নেতা রবিনের ব্যতিক্রমী উদ্যোগ বগুড়ার মহাস্থানগড়ে শেষ বৈশাখী মেলা হাজারো মানুষের ঢল, উৎসবমুখর জনপদ দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা নিহত সন্তানের জন্য দুধ, মা-স্ত্রীর কাপড় আনতে গিয়ে নিখোঁজ অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার জঙ্গলে

সান্তাহারে সংস্কারহীন সংকীর্ণ সড়কে চরম দুর্ভোগ ভোগান্তিতে প্রতিবন্ধী, রোগী ও শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকার বশিপুরে দেড় যুগ ধরে সংস্কারবিহীন পড়ে আছে একটি সংকীর্ণ সড়ক। দীর্ঘদিন ধরে অবহেলায় থাকা রাস্তাটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এতে শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি, প্রতিবন্ধীসহ স্থানীয় বাসিন্দাদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, নিয়মিত পৌর কর পরিশোধ করলেও তারা পাচ্ছেন না ন্যূনতম নাগরিক সুবিধা। এ অবস্থায় দ্রুত সড়কটি সংস্কারের দাবিতে গত রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  সোনাতলার হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলামের ইন্তেকাল

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর আগে বশিপুর এলাকায় মতিন নামের এক ব্যক্তি বাড়ি নির্মাণের সময় চলাচলের জন্য প্রয়োজনীয় রাস্তা রাখেননি। সরকারি বিধিমালা অনুযায়ী বসতবাড়ি নির্মাণে রাস্তা রাখার নিয়ম থাকলেও তা মানা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এরপর থেকেই এলাকাবাসী সংকীর্ণ পথ ব্যবহার করে মানবেতর জীবনযাপন করছেন।

বর্তমানে ওই এলাকায় প্রায় ৪০ জন মানুষের স্থায়ী বসবাস রয়েছে। কিন্তু চলাচলের উপযুক্ত রাস্তা না থাকায় প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এলাকার এক প্রতিবন্ধী ব্যক্তি। সংকীর্ণ ও ভাঙাচোরা পথের কারণে তার স্বাভাবিক চলাফেরা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ  নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল

এছাড়াও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, রোগীদের জরুরি চিকিৎসাসেবা গ্রহণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়দের দাবি, মোটরসাইকেল কিংবা ভ্যানে করে প্রয়োজনীয় জিনিসপত্র বাড়িতে নেওয়ারও সুযোগ নেই। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়।

আরও পড়ুনঃ  রংপুরে উদ্বোধনের অপেক্ষায় আধুনিক কসাইখানা, চলছে পরীক্ষামূলক জবাই

স্থানীয়রা আরও জানান, কোনো ব্যক্তি মারা গেলে মরদেহ খাটিয়ায় করে নেওয়ার মতো ন্যূনতম পথও নেই। মানবিক দিক বিবেচনায় বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তারা। দীর্ঘদিনেও সমস্যার সমাধান না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম বলেন, “বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়া-জয়পুরহাটকে নিজের বাড়ি মনে করি, সুরাইয়া জেরিন রনি এমপি

সান্তাহারে সংস্কারহীন সংকীর্ণ সড়কে চরম দুর্ভোগ ভোগান্তিতে প্রতিবন্ধী, রোগী ও শিক্ষার্থীরা

আপডেটের সময়: ০৮:৪২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

নিউজ ডেস্ক: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকার বশিপুরে দেড় যুগ ধরে সংস্কারবিহীন পড়ে আছে একটি সংকীর্ণ সড়ক। দীর্ঘদিন ধরে অবহেলায় থাকা রাস্তাটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এতে শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি, প্রতিবন্ধীসহ স্থানীয় বাসিন্দাদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, নিয়মিত পৌর কর পরিশোধ করলেও তারা পাচ্ছেন না ন্যূনতম নাগরিক সুবিধা। এ অবস্থায় দ্রুত সড়কটি সংস্কারের দাবিতে গত রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  ঝালকাঠিতে শহীদ শরীফ ওসমান হাদীর বিচার দাবিতে সভা ও বিক্ষোভ মিছিল

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর আগে বশিপুর এলাকায় মতিন নামের এক ব্যক্তি বাড়ি নির্মাণের সময় চলাচলের জন্য প্রয়োজনীয় রাস্তা রাখেননি। সরকারি বিধিমালা অনুযায়ী বসতবাড়ি নির্মাণে রাস্তা রাখার নিয়ম থাকলেও তা মানা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এরপর থেকেই এলাকাবাসী সংকীর্ণ পথ ব্যবহার করে মানবেতর জীবনযাপন করছেন।

বর্তমানে ওই এলাকায় প্রায় ৪০ জন মানুষের স্থায়ী বসবাস রয়েছে। কিন্তু চলাচলের উপযুক্ত রাস্তা না থাকায় প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এলাকার এক প্রতিবন্ধী ব্যক্তি। সংকীর্ণ ও ভাঙাচোরা পথের কারণে তার স্বাভাবিক চলাফেরা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ  টেকনাফে পুলিশের অভিযানে শীর্ষ মানবপাচারকারী শাকের আটক

এছাড়াও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, রোগীদের জরুরি চিকিৎসাসেবা গ্রহণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়দের দাবি, মোটরসাইকেল কিংবা ভ্যানে করে প্রয়োজনীয় জিনিসপত্র বাড়িতে নেওয়ারও সুযোগ নেই। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়।

আরও পড়ুনঃ  সন্তানের জন্য দুধ, মা-স্ত্রীর কাপড় আনতে গিয়ে নিখোঁজ অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার জঙ্গলে