Dhaka ১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপি নেতা তানভীরের ৩ দিনের রিমান্ড পার্বতীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেনের প্রচারণা সাঘাটায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের জনসমাবেশ বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, নিহত ২ অতিরিক্ত উন্নয়ন নয়, ২০ বছরের বঞ্চনার অবসান চাই— বগুড়া চেম্বারের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম রূপগঞ্জে আমের ক্যারেটে ফেনসিডিল, ৩৭৭ বোতলসহ গ্রেপ্তার ১ বগুড়ার প্রবীণ সেনা কর্মকর্তা কর্নেল (অব.) মোহাম্মদ জিল্লুর রহমান আর নেই বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় নিহত বেড়ে ৭, আহত অন্তত ১৫ সোনাতলায় জুলাই-গণ অভ্যর্থনা দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল ৩৬ জুলাই’–৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় দিবসে শহীদদের প্রতি বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধাঞ্জলি

৩৬ জুলাই’–৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় দিবসে শহীদদের প্রতি বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধাঞ্জলি

সংবাদ আজকাল ডেস্ক: ‘৩৬ জুলাই’–৫ আগস্ট ফ্যাসিবাদের বিদায় ও ছাত্র-জনতার বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বগুড়া মহানগর বিএনপি। এ সময় নেতৃবৃন্দ শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, সিনিয়র সহ-সভাপতি মো. মশিউর রহমান শামিম, সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান আলী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান তুহিন।

আরও পড়ুনঃ  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, নিহত ২

এছাড়াও বগুড়া মহানগর বিএনপি এবং বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে নেতৃবৃন্দ ‘চিত্র ৩৬ জুলাই’ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা সেখানে সংরক্ষিত বিভিন্ন আলোকচিত্র ও স্মারক ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

বক্তারা বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগ জাতির জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের এই আত্মদান ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র, ন্যায় এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রেরণা জোগাবে। তাদের স্মৃতি ও আদর্শকে ধারণ করেই একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির নেতৃবৃন্দ।

Tag :
জনপ্রিয় পোস্ট

সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপি নেতা তানভীরের ৩ দিনের রিমান্ড

৩৬ জুলাই’–৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় দিবসে শহীদদের প্রতি বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধাঞ্জলি

আপডেটের সময়: ১২:৫৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬