Dhaka ০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও কুরআন খতম উপলক্ষে ওয়াজ মাহফিল নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন সোনাতলায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার, আদালতে প্রেরণ সোনাতলা উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা-হান্নান সভাপতি, বাবু সম্পাদক সোনাতলায় ব্রি ধান ১০৩-এর ফসল কর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত বালুয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা মিজানুর রহমান মিজান এইচএসসি পরীক্ষায় সোনাতলার কলেজগুলোর বেহাল দশা, ফলাফল নিয়ে উদ্বেগ অনুমতি ও জুতা খোলার বাধ্যবাধকতা নেই, জনবান্ধব উদ্যোগে প্রশংসিত বরুড়ার ইউএনও সোনাতলার ঘোড়াপীর রোডে ৩০০ মিটার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

সোনাতলার বালুয়ায় ৬ পূজামণ্ডপ পরিদর্শন, অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:০০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১৪৩ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা ও বালুয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিজান। মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমীর দিন বাদ মাগরিব তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মণ্ডপগুলোর আয়োজকদের হাতে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।

পূজামণ্ডপ পরিদর্শনকালে মিজানুর রহমান মিজানকে কাছে পেয়ে পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। এ সময় তিনি পূজার সার্বিক পরিস্থিতি ও আয়োজকদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আরও পড়ুনঃ  সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার

পরিদর্শনকালে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিজান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে রয়েছি। আমরা কখনো সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু হিসেবে দেখি না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এখানে কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে বালুয়া ইউনিয়নকে সুন্দর, পরিচ্ছন্ন, মাদক ও দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। ইউনিয়নের প্রতিটি নাগরিক যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সেবা পান, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে চাই। এ জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন।

আরও পড়ুনঃ  সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও কুরআন খতম উপলক্ষে ওয়াজ মাহফিল

এ সময় উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দুর্গাপূজাকে ঘিরে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন বালুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম হোসেন খোকা, বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন, আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ জোবায়েদ হাসান নাহিদ, বালুয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, মিজানুর রহমান, বালুয়া ইউনিয়ন কৃষকদলের সহসভাপতি নুরুল ইসলাম এবং বালুয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহিন মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম রাজু, জুয়েল মণ্ডল ও সিদ্দিকুর রহমান।

শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের সমাগম ঘটে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে উৎসব উদযাপনের মধ্য দিয়ে সমাজে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে ওঠে।

Tag :

সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার

সোনাতলার বালুয়ায় ৬ পূজামণ্ডপ পরিদর্শন, অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজান

আপডেটের সময়: ০৪:০০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬