Dhaka ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাকিরের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল নন্দীগ্রামে গভীর রাতে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ, বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১ ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি, বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল সোনাতলায় অনলাইন পোর্টাল ‘সংবাদ আজকাল’-এর ১৬ বছরে পদার্পণ, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও কুরআন খতম উপলক্ষে ওয়াজ মাহফিল নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন সোনাতলায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার, আদালতে প্রেরণ সোনাতলা উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা-হান্নান সভাপতি, বাবু সম্পাদক

সোনাতলার অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, প্রধান আসামি ইমরান গ্রেপ্তার

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার সোনাতলা থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার ১৩ বছর বয়সী ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব। একই সঙ্গে মামলার প্রধান আসামি মো. ইমরান হোসেন (১৮)কে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, সোনাতলা থানার এফআইআর নং-২, জিআর নং-৭৩, তারিখ ১ জুন ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় দায়ের হওয়া মামলার এজাহার অনুযায়ী, গত ২৯ মে সকাল আনুমানিক ১০টায় ভিকটিম (১৩) নিজ বাড়ির পেছনের আধাপাকা সড়কে ঘুরতে বের হলে প্রধান আসামি মো. ইমরান হোসেনসহ অন্যান্য আসামিরা তাকে জোরপূর্বক অপহরণ করে নম্বরবিহীন একটি মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ভিকটিমের সন্ধান না পেয়ে সোনাতলা থানায় অপহরণ মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার পলাতক প্রধান আসামি মো. ইমরান হোসেন গ্রেপ্তার এড়াতে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার লতিফপুর এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প এবং র‌্যাব-১, সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের যৌথ আভিযানিক দল সোমবার (২৯ জুন) রাতে লতিফপুর এলাকায় জনৈক জসিম উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানে সোনাতলা উপজেলার হাঁসরাজ গ্রামের জহুরুল ইসলামের ছেলে মো. ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই সময় সোনাতলা উপজেলার পশ্চিম তেকানী গ্রামের শফিকুল ইসলামের ১৩ বছর বয়সী কন্যাকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধার হওয়া ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাকিরের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল

সোনাতলার অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, প্রধান আসামি ইমরান গ্রেপ্তার

আপডেটের সময়: ১২:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬