Dhaka ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু

সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১২ সময় দেখুন

নিউজ ডেস্ক: বগুড়ার সোনাতলায় সাত বছর বয়সী শিশু ইউসুফ আলীকে হত্যার অভিযোগে তার মা রিনি খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল

এর আগে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সোনাতলা উপজেলার বড় বালুয়া এলাকার একটি ধানক্ষেত থেকে ইউসুফের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার তিন দিন আগে শিশুটি নিখোঁজ হয়। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ছেলেকে খুঁজে না পেয়ে সোনাতলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বাবা উজ্জ্বল হোসেন। এর মধ্যেই ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার

মামলার তদন্ত কর্মকর্তা সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, শিশু ইউসুফ হত্যার ঘটনায় তার মা রিনি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন তিনি।

তদন্ত কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। তবে কী কারণে এবং কীভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে, তা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা হচ্ছে না। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তাদের গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আপডেটের সময়: ০৯:৩৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬