Dhaka ১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনাতলায় অবৈধ বালু উত্তোলন, তাতীদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১ পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কবির হোসেন মিলন সোনাতলায় প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের মামলা সোনাতলা মহিলা কলেজে ছাত্রীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ সোনাতলায় ৩৫ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

সোনাতলায় প্রায় ৫ হাজার কৃষকের হাতে উঠছে কৃষিকার্ড, শুরু হয়েছে তালিকা প্রণয়নের কাজ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার কৃষকদের জন্য সুখবর। সরকারের কৃষিবান্ধব উদ্যোগের অংশ হিসেবে চলতি অর্থবছরে উপজেলার জোড়গাছা ইউনিয়নের প্রায় ৫ হাজার কৃষকের মাঝে কৃষিকার্ড বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে সম্ভাব্য সুবিধাভোগী কৃষকদের তালিকা প্রণয়নের কাজ ইতোমধ্যে মাঠপর্যায়ে শুরু করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাইলটিং কার্যক্রমের আওতায় জোড়গাছা ইউনিয়নের ভেলু-রপাড়া ব্লকের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের প্রায় ৫ হাজার কৃষককে প্রথম পর্যায়ে কৃষিকার্ড দেওয়া হবে। এ জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং তালিকা প্রণয়নের কাজ করছেন।

আরও পড়ুনঃ  সোনাতলায় বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, প্রকৃত কৃষকদের তালিকাভুক্ত করতে সংশ্লিষ্টরা আন্তরিকভাবে কাজ করছেন, যাতে কোনো যোগ্য কৃষক এ সুবিধা থেকে বঞ্চিত না হন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন জানান, নির্বাচিত প্রতিটি কৃষককে একটি করে কৃষিকার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে সরকার ঘোষিত কৃষি সহায়তা, ভর্তুকি এবং বিভিন্ন কৃষি উপকরণ সহজে সংগ্রহ করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১

তিনি আরও জানান, এটি একটি পাইলটিং কার্যক্রম। আগামী তিন বছরের মধ্যে পর্যায়ক্রমে সোনাতলা উপজেলার সব ইউনিয়নের কৃষকদের মাঝে কৃষিকার্ড বিতরণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বর্তমানে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। তাই সঠিক তথ্য দিয়ে এ কার্যক্রমে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কৃষকদের প্রতি তিনি আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক বলেন, সরকারের কৃষিবান্ধব কর্মসূচির অংশ হিসেবে জোড়গাছা ইউনিয়নের প্রায় ৫ হাজার কৃষক এ উদ্যোগের আওতায় আসছেন। কৃষকদের সহায়তা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন আরও গতিশীল করতেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুনঃ  সোনাতলায় অবৈধ বালু উত্তোলন, তাতীদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

তিনি আরও বলেন, কৃষি বিভাগের প্রত্যাশা, কৃষিকার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন হলে কৃষকদের প্রয়োজনীয় কৃষি উপকরণ সংগ্রহ আরও সহজ হবে, উৎপাদন ব্যয় কমবে এবং কৃষি খাতের টেকসই উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

সোনাতলায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোনাতলায় প্রায় ৫ হাজার কৃষকের হাতে উঠছে কৃষিকার্ড, শুরু হয়েছে তালিকা প্রণয়নের কাজ

আপডেটের সময়: ১২:৪৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬