Dhaka ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৬ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা ওসি কবির হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে সোনাতলায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ সোনাতলায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনাতলায় অবৈধ বালু উত্তোলন, তাতীদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১ পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কবির হোসেন মিলন

সোনাতলায় প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের মামলা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:২৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১২৭৬ সময় দেখুন

স্টাফ রিপোর্টার, সোনাতলা: বগুড়ার সোনাতলা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার এজাহারে ওই নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ করা হয়েছে। বর্তমানে তিনি আট মাসের অন্তঃসত্ত্বা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে সোনাতলা থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী নারী নিজেই। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৬ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. মহিদুল ইসলাম (৪২) উপজেলার হরিখালী সংলগ্ন পশ্চিম তেকানী গ্রামের মৃত কুদ্দুস মণ্ডলের ছেলে। তিনি ভুক্তভোগী নারীর প্রতিবেশী।

এজাহারে ওই নারী অভিযোগ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় সংসারের বিভিন্ন প্রয়োজনে তাকে একাই চলাফেরা করতে হয়। স্বামীর পাঠানো অর্থ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে উত্তোলনের জন্য তিনি নিয়মিত মহিদুল ইসলামের কাছে যাতায়াত করতেন। এ সুযোগে মহিদুল তার প্রতি কু-দৃষ্টি দেন বলেও অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সোনাতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

এজাহার অনুযায়ী, গত ডিসেম্বর মাসে বাড়িতে কেউ না থাকার সুযোগে মহিদুল তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর বিষয়টি প্রকাশ না করার জন্য ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করেন ওই নারী।

মামলার এজাহারে আরও বলা হয়েছে, পরবর্তীতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বর্তমানে তার গর্ভধারণের বয়স প্রায় আট মাস বলে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ন্যায়বিচারের দাবিতে অবশেষে থানায় মামলা করেন ওই নারী।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সোনাতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

সোনাতলায় প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের মামলা

আপডেটের সময়: ১২:২৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬